Mili: মিলি ধারাবাহিকে ফিরতে চলেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী, কে সে জেনে নিন

বর্তমানে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। স্টার জলসার মতন জি বাংলার (Zee Bangla) পর্দাতেও একাধিক নতুন বাংলা ধারাবাহিক (Bengali Serial) শুরু হচ্ছে। টিআরপি তালিকায় সেরার আসন দখল করতে একের পর এক নতুন মেগা আনছে এই দুই চ্যানেল। টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যে থাকা বেশিরভাগ ধারাবাহিক সম্প্রচারিত হয় জি বাংলায়।

শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিলি’ (Mili)। এবার সামনে চলে এল সম্প্রচার শুরুর (Telecast Time) দিনক্ষণও। কিছু দিন আগেই প্রকাশ্যে চলে এসেছে আসন্ন এই ধারাবাহিকের প্রোমো। চ্যানেল জানিয়েছে ২৫ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু করবে এই ধারাবাহিক। এই ধারাবাহিক রয়েছে অনেক চমক।

বহু বছর আগে বাংলা টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় ছিলেন এমন অনেক অভিনেতা-অভিনেত্রীদের বর্তমানে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না। কোথায় যেন হারিয়ে যান তারা। এইবার এমনই এক জনপ্রিয় নায়িকা ফিরতে চলেছেন মিলি ধারাবাহিকের মধ্য দিয়ে। কে তিনি? আজ সেটাই জানাবো এই প্রতিবেদনের মধ্যে দিয়ে।

মিলিতে হারিয়ে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী

একটা সময় ছিল যখন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘টাপুর টুপুর’। সেখান নায়িকা চরিত্রে ছিলেন সন্দীপ্তা সেন আর তার ননদের ভূমিকায় অভিনয় করতেন পায়েল অর্থাৎ বাস্তবে মাফিন চক্রবর্তী। ধারাবাহিকে প্রথমে নেগেটিভ চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়ছিল তাঁকে। শেষের দিকে অবশ্য চরিত্রে বদল ঘটেছিল।

দর্শক কিন্তু পায়েল চরিত্রটির অভিনয়ের বেশ প্রশংসা করতেন। কিন্তু, আজ নতুনের ভিড়ের মাঝে কোথায় যেন ভেসে গিয়েছিলেন মাফিন!! এখন আর টেলিভিশনের পর্দায় তাঁর দেখা মেলে না। তবে এইবার দেখা মিলবে তার। আসন্ন ধারাবাহিক মিলিতে নায়কের পিসির চরিত্রে ফের ছোট পর্দায় ফিরছেন মাফিন।

Back to top button