সংসার সামলে আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী! জানুন কোন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাকে
বহু বছর পর ফের বাংলা ধারাবাহিককে ফিরছেন মধুবনী! কোন ধারাবাহিকে জেনে নিন

বাংলা বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় মুখ হলেন মধুবনী। তার অভিনয়ে মুগ্ধ গোটা টলি পাড়া। তবে দীর্ঘ চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। এর মধ্যে মা হয়েছেন তিনি। ছেলে কেশবকে নিয়ে ব্যস্ত থাকেন দিনভর। তবে এবার কাজে ফেরার পালা।
ভালোবাসা ডট কম সিরিয়ালের তোড়া হিসাবে খ্যাতির শীর্ষে পৌঁছেছিলেন মধুবনী গোস্বামী। সিরিয়ালের নায়ক রাজা গোস্বামীর সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি গড়িয়েছিল অফস্ক্রিনেও। ২০১৬ সালে রাজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধুবনী। এরপর ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’-এর মতো মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তাঁর। এরপর সংসারে মন দিতে অভিনয় থেকে বিরতি নেন মধুবনী। এর মধ্যেই তিনি মা হয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় রাজা-মধুবনীর একমাত্র ছেলে কেশবের। এখন সারাদিন ছেলেকে নিয়েই ব্যস্ত অভিনমেত্রী।
গত কয়েক বছরে সিরিয়ালের বেশকিছু অফার পেয়েছেন মধুবনী, তাঁর কথায় একটি লিড চরিত্রের সুযোগও ছিল কিন্তু ছেলে কেশবের জন্য এখনই পুরোপুরি অভিনয়ে ফিরতে চান না তিনি। তাই অফার ফিরিয়েছেন নির্দ্বিধায়। মা হিসেবে ছেলেকেই সবার আগে প্রাধান্য দিয়েছিলেন তিনি। যার জন্য নিজের অভিনেত্রীর সত্তাকে হারিয়ে ফেলার এতটুকুনিও ভয় কাজ করেনি তার মধ্যে।
মায়ের দায়িত্ব পালনে অবিচল মধুবনী। তবে অবশেষে চার বছরের বিরতিতে দাঁড়ি টেনে কাজে ফিরছেন মধুবনী। সান বাংলার আসন্ন সিরিয়াল ‘শ্যামা’র হাত ধরে শ্যুটিং ফ্লোরে ফিরছেন অভিনেত্রী। এতদিন অভিনয় থেকে দূরে থাকার জন্য কোনও আফসোস নেই তাঁর। কামব্যাক প্রোজেক্ট হিসাবে কেন শ্যামা-কে বাছলেন মধুবনী? এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার ছেলে কেশবের বয়স এখন ২ বছর চার মাস। এখনও পুরোপুরি অভিনয়ে ফেরার সময়, পরিস্থিতি কোনওটাই নেই। কারণ মেগাতে মুখ্য চরিত্র করতে গেলে এখন ২০-২৫ দিন অন্তত শ্যুটিং করতে হয়। আমার পক্ষে সত্যি বলতে সেটা এখন সম্ভব নয়। ছেলে এখনও খুবই ছোট।…. এই চরিত্রটায় মাসে আট থেকে ১০দিন শ্যুটিং করলেই হবে।’
‘শ্যামা’ ধারাবাহিকে মা তারার চরিত্রে দেখা যাবে মধুবনীকে। শ্যুটিংয়ের দিন খুব বেশি থাকবে না, যার দরুন খুব একটা ছেলেকে ছেড়ে থাকতে হবে না তাকে। ফলে ছেলেকে বেশ অনেকটাই সময় দিতে পারবেন আবার কাজও করতে পারবেন। তাই অফার আসবার পর তা গ্রহণ করেন মধুবনী। ফের দর্শকরা খুব তাড়াতাড়ি তাদের প্রিয় অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন।


