জীবনের অপূর্ন ইচ্ছা গুলোকে পূরণ করছে মধুবালা, শিমুলের সাথে এবার স্টেজে নাচ করবে সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kacche koi moner kotha)। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরো বেশি বাস্তববাদী হয়ে উঠছে। ধীরে ধীরে ভীষণ জমে উঠছে এই মেগা। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে।
সমাজের বহু নিপীড়িত মেয়ের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা। যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানবেন একটু সুখে থাকার জন্য কিভাবে লড়াই করে যাচ্ছে ধারাবাহিকের নায়িকা শিমুল। আর কিছু মানুষ তার ভালো থাকায় ইতি টানতে প্রতিনিয়ত শয়তানি করে চলেছে।
এ দিনের পর্বে দেখা যায় পাড়ার প্রায় প্রত্যেক বউ মেয়েরাই অংশ নিয়েছে ধুনুচি নাচের প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় প্রথম আর দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে শিমুল আর তার শাশুড়ি মধুবালা। সবাই খুব খুশি হলেও কিছু মানুষ রয়েছে যারা গোপনে এই আনন্দ মাটি করতে চায়।
মধুবালা এর আগে অর্থাৎ বিয়ে হয়ে আসার পর থেকে কখনো এমন ভাবে মন খুলে বেঁচেছে কিনা সেই নিয়ে নিজেই মাঝেমধ্যে সন্দেহ প্রকাশ করে। শিমুল তাকে বাঁচতে শিখিয়েছে, সবকিছুর পাশাপাশি নিজেকে নিয়ে ভাবতে শিখিয়েছে। আর এখন নিজেকে উপভোগ করছে সে।
আরও পড়ুন: মেঘকে ফিরিয়ে আনতে এবার নিজেই উদ্যোগ নিল মীনাক্ষী, মেঘ ফিরে যাবে নীলের কাছে!
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, পাড়ার অনুষ্ঠানে সেজেগুজে মঞ্চে উঠেছে শিমুল। অন্যদিকে পরাগ আর পলাশ কোথাও দেখতে পাচ্ছে না মধুবালাকে। পলাশ তার দাদাকে বলছে তার মা কি এবার স্টেজে উঠবে নাকি? এরপর দেখা যায় শিমুল ব্যাকস্টেজে গিয়ে সুচরিতা বিপাসাদের বলছে, “মা আর কাকিমাকে বুঝিয়ে সুুঝিয়ে স্টেজে পাঠালাম।” অর্থাৎ বোঝাই যাচ্ছে এই অনুষ্ঠানের অংশ নিয়েছেন তারা।
View this post on Instagram

