দুই ছেলেকে শায়েস্তা করল মধুবালা! চুপ করে সহ্য করার দিন শেষ, শিমুলের মতনই প্রতিবাদী হয়ে উঠল সে

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকের নাম। বেশ বাস্তব সম্মত ঘটনা গুলি তুলে ধরছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, শিমুলের জীবনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপে অনেক বিঘ্ন আনলেও শেষ পর্যন্ত দমানো যায়নি শিমুলকে। নিজের লক্ষে স্থির থেকেছে সে এবং তার অসাধারণ ফলাফলও পেয়েছে হাতেনাতে। তাদের অনুষ্ঠানে ভীষণ খুশি হয়েছে ডিএম তথা সমগ্র দর্শক মহল।
এদিনের পর্বে দেখা যায় ডিএম থেকে শুরু করে প্রত্যেকের শিমুলের প্রশংসায় পঞ্চমুখ। শিমুল এবং তার প্রতিবেশী বান্ধবীরা প্রত্যেকে স্টেজে তাদের বক্তব্য রাখে। পুতুলের বলা কথাগুলো শুনে চোখে জল চলে আসে মধুবালার। শিমুলই প্রথম যে পুতুলের মতন একজন মানসিক দিক থেকে অসুস্থ একজন মানুষকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে।
শুধু তাই নয় স্টেজের ওপর দাঁড়িয়ে এক ঘর দর্শকদের সামনে পলাশ এবং পরাগের মুখোশ টেনে খুলে দিয়েছে বিপাশা। সে সবার সামনে পরাগ এবং পলাশের দিকে আঙুল তুলে বলেছে, “ওই যে দুজন বসে আছে ওনাদের মধ্যে একজন হচ্ছে শিমুলের স্বামী। ওনার কিছুক্ষণ আগেই নাকি হার্ট অ্যাটাক হয়েছিল আর এখন দেখুন কি সুন্দর সশরীরে বসে আছে। শিমুলকে আটকানোর জন্য অনেক নোংরামি করেছেন ওনারা।” তাদের কৃতকর্মের ফল সেখানেই পেয়ে যায় তারা। এক ঘর দর্শক তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে মধুবালার ওপর চেঁচামেচি করতে থাকে দুই ছেলে। পরাগ তার মাকে বলে, “বুড়ো বয়সে তোমার ভীমরতি হয়েছে? তুমি ওর অনুষ্ঠান দেখতে গিয়েছিলে!” তখন মধুবালা তার দুই ছেলেকে স্পষ্ট জানিয়ে দেয় যে, এরপর থেকে তাকে শিমুলকে এবং তার মেয়ে পুতুলকে আর দমিয়ে রাখতে পারবে না পরাগ আর পলাশ। অর্থাৎ বোঝাই যাচ্ছে এইবার ধীরে ধীরে শিমুলের মতন প্রতিবাদী হয়ে উঠছে মধুবালা।

