পরাগ আর পলাশের সমস্ত চক্রান্ত ধরে ফেলল মধুবালা, আজ হবে চরম সিদ্ধান্ত!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। শুরু থেকেই এই ধারাবাহিক থেকে ভীষণ পছন্দ করছেন দর্শক মহল। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকের এপিসোড গুলি এতটাই জমে উঠেছে যে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই মেগা।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী পাড়ায় দুর্গাপূজা করবে বলে জোর কদমে চাঁদা জোগাড় থেকে শুরু করে প্রত্যেকটা কাজ করছে শিমুল এবং তার প্রতিবেশী বান্ধবীরা। তাদের এই দলে প্রবেশ করেছে মধুবালাও। কিন্তু পরাগ আর পলাশের এই বিষয়টা একেবারেই পছন্দ হচ্ছে না।

যেনো তেনো প্রকারে সেই কাজে কোন একটা বিঘ্ন আনতে চায় তারা। চাঁদা তুলতে বেরোনোর সময় মধুবালা বারবার তাদের বলে যায় বাড়িতে তালা দিয়ে চাবিটা যেন ছোট কাকিমার বাড়িতে রেখে আসা হয়। কিন্তু পলাশ তার শয়তানি বুদ্ধির জেরে বৌদি আর তার মাকে নাজেহাল করতে ব্যাস্ত।

পলাশ পরাগকে বলে চাবিটা যেন সে সাথে করে নিয়ে চলে যায়। ফলে কেউ ঘরে ঢুকতে পারবে না আর খেতেও পারবে না। এরপর যখন শিমুল এসে তালা খুলতে যাবে তখন দেখে কোথাও চাবি নেই। তারা খুব ভালো করেই বুঝতে পারে এটা পরাগ আর পলাশের শয়তানি। তারাও ঠিক করে যে ঘরে ঢোকার পর তারা ওদের জন্য রান্না করবে না।

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে পরাগ আর পলাশ এসে এমন ভান করে যে তারা যেন ভুলেই গেছিল চাবিটা রাখতে। তখন মধুবালা পরাগকে বলে, “এত সেয়ানা কোথা থেকে হলে? কার থেকে শিখছো এসব পলুর থেকে?” মধুবালার এই কথা শুনে থতমত খেয়ে যায় পরাগ আর পলাশ।

Back to top button