শিমুলকে তাড়ানোর নতুন প্ল্যান করতেই, মধুবালার দুই কুলাঙ্গার ছেলেকে বাড়ি দিয়ে বের করলো সে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha)। ধারাবাহিকের নায়িকা শিমুলের চরিত্রে রয়েছেন মানালি দে এবং নায়ক পরাগের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে দ্রোণ মুখোপাধ্যায়কে। ধারাবাহিকটির বাস্তববাদী গল্পের জন্য শুরু থেকেই ভীষণ পছন্দ করছেন দর্শক মহল। ধারাবাহিকের এপিসোড গুলি এতটাই জমে উঠেছে যে, টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান করে নিয়েছে এই মেগা।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে নিজের মতন করে বাঁচতে শিখেছে শিমুল। সেই দলে এখন যোগ দিয়েছে তার শাশুড়ি মাধুবালাও। তবে তাদের এই সুখ শান্তির পথে একের পর এক বাধ সাধছে পরাগ আর পলাশ। বর্তমানে তারা হৈ-হুল্লোড় করে পাড়ার মধ্যেই একটা দুর্গা পূজা করতে চায় যেটা সহ্য করতে পারছে না দুই ছেলে।
পুজোর জন্য সবাই মিলে একসাথে দল বেঁধে চাঁদা কাটতে বেরোয়। এই বিষয়টা একেবারেই পছন্দ হয়নি পরাগ আর পলাশের। তাই নিচে নামতে নামতে একেবারে মাটিতে মিশিয়ে যেতেও একটুও লজ্জা হয়নি তাদের। বাড়ি ফিরে মা বোন কি খাবে চিন্তা না করেই তাদের না খাইয়ে রাখার জন্য বাড়িতে তালা দিয়ে চাবি নিয়ে পরাগ চলে যায় অফিসে।
শিমুল বাড়ি ফিরে বুঝতে পারে পরাগ আর পলাশ ইচ্ছা করে এসব করেছে। তারা ঠিক করে বাড়ি ঢুকে কারো জন্য রান্না করবে না সে। কেবলমাত্র তাদের নিজেদের জন্য রান্না করে তারা নিজেদের মতন খেয়ে নেবে। তাদের বাইরেও থাকতে হবে সকাল থেকে কিছু খেতেও পারবে না আবার বাড়ি ঢুকে ছেলেদের জন্য রান্নাও করবে এত কিছু পারবেনা শিমুল। শিমুলের হ্যাঁ-তে হ্যাঁ মেলায় মধুবালা। পরাগ আর পলাশ ফিরতেই তারা এমন ভান করে যেন তারা বুঝতেই পারেনি এমনটা হবে।
ধারাবাহিকের আগামি পর্বে দেখা যাবে, খেতে বসে মধুবালা পরাগ আর পলাশকে বলছে “এই বাড়িটা আমার তাই এই বাড়িতে আমার হুকুম চলবে।” সেই শুনে পরাগ আর পলাশ বলে এমন চললে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। মধুবালা নির্ভীকভাবে তাদেরকে বলে তারা যেন এখনই বেরিয়ে যায়। এই শুনে অবাক হয়ে যায় পরাগ আর পলাশ।

