গোপালের প্রেমে পড়ল বিডিও! অভিনন্দার ডাকে কি সাড়া দেবে গোপাল? নাকি অপেক্ষা করবে রুক্মিণীর জন্য?

দর্শকদের প্রিয় ধারাবাহিকের তালিকায় অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)। ধারাবাহিকের নতুন জুটি রায়ান পারুল দর্শকদের মন জয় করে নিয়েছে খুব তাড়াতাড়ি। প্রতিদিনই এই ধারাবাহিকে থাকে নতুন নতুন চমক। দর্শক সবসময়ই এই ধারাবাহিক দেখার জন্য অপেক্ষা করে থাকেন। রাত আটটায় টিভির পর্দায় দর্শক এই ধারাবাহিক দেখার জন্য বসে পড়েন।

এই ধারাবাহিকে যেমন রায়ান পারুলের জীবনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে তেমনি ধারাবাহিকের আরেকটি জনপ্রিয় জুটি গোপাল রুক্মিণীর জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। ধারাবাহিকের প্রথমে দেখানো হয়েছিল কিভাবে বাড়ির সকলের ইচ্ছেতে নিজের ইচ্ছে বিসর্জন দিয়ে গোপালের সঙ্গে বিয়ে করে ন্যাড়াগোয়ালে এসেছিল রুক্মিণী। তার এই বিয়েতে কখনোই মত ছিল না তার ইচ্ছে ছিল না। সে পড়াশোনা করে বিদেশ যাবে সেটাই চেয়েছিল। কিন্তু বিয়ের পর গোপালকে ধীরে ধীরে চিনেছে রুক্মিণী। গোপালের প্রতি তার চিন্তাভাবনা পাল্টেছে।

তবে রুক্মিণী কখনোই গ্রামে এসে সংসার করতে চায়নি। সে বরাবর নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছে। তাও ন্যাড়াগোয়ালে থেকে অনেক মেয়েদের সাবলম্বী করে তুলেছে, নিজের পায়ে দাঁড় করিয়েছে। কিন্তু এসবের মধ্যে রুক্মিণী অবশেষে চলে গেলেন লন্ডন কিছুদিন আগে ধারাবাহিকে দেখানো হয়েছিল একটি বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেয়েছে রুক্মিণী। এবারে সে সেই সুযোগ হাতছাড়া করতে চায়নি। কিন্তু যাওয়ার আগে গোপালের মা এবং কাকিমা, রুক্মিণীকে গোপালের জীবন থেকে সরিয়ে দেয়। ডিভোর্সের পেপারে সই করিয়ে বিদেশ যাবার অনুমতি দেয়।

এদিকে বিদেশ চলে যাওয়ার পরপরই গোপালের মা এবং কাকিমা, গোপালের জন্য গ্রামের বিডিও ম্যাডামকে অভিনন্দাকে পছন্দ করে। আসলে গ্রামে বিডিও হয়ে আসার পর থেকেই অভিনন্দা গোপালকে পছন্দ করে মনে মনে। সে গোপালকে ভালোবেসে ফেলেছে। কিন্তু কখনোই সেই কথা প্রকাশ করেনি সে। সে জানে গোপাল রুক্মিণীকে ভালবাসে এবং তারা স্বামী-স্ত্রী।

আরও পড়ুনঃ কষ্টের উপার্জিত টাকা দিয়ে এক গরিবের পড়াশুনার দায়িত্ব নিলেন বিশ্বনাথ বসু! বিলাসিতা ভুলে দরিদ্র ছাত্রের মুখে হাসি ফোটালেন অভিনেতা! মুগ্ধ দর্শক মহল!

কিন্তু এবারে নিজের মনের কথা জানিয়ে দিলে অভিনন্দা। ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গোপালের মা এবং কাকিমার কথায় অভিনন্দা গিয়ে গোপালকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। বাকি ধারাবাহিকের মতো এই ধারাবাহিককেও সেই ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হচ্ছে। দর্শক ভেবেছিল পরিণীতা ধারাবাহিকের গল্প একটু অন্যরকম ভাবে ফুটিয়ে তোলা হবে, কিন্তু সেই ভাবনায় জল ঢেলে দেওয়া হলো। দেখা যাক গোপাল অভিনন্দার ডাকে সাড়া দেয় কি না, কি হয় আগামী পর্বে।

Back to top button