কষ্টের উপার্জিত টাকা দিয়ে এক গরিবের পড়াশুনার দায়িত্ব নিলেন বিশ্বনাথ বসু! বিলাসিতা ভুলে দরিদ্র ছাত্রের মুখে হাসি ফোটালেন অভিনেতা! মুগ্ধ দর্শক মহল!

ধারাবাহিক জগতে (Bengali Television) একের পর এক নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) শুরু হচ্ছে। বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ এই ধারাবাহিক। তাই প্রতিনিয়ত দর্শকদের কথা মাথায় রেখে নতুন নতুন বিভিন্ন ধরনের ধারাবাহিক শুরু করা হচ্ছে বিভিন্ন চ্যানেলে। এরকমই নতুন ধারাবাহিকের হাত ধরে বেশ কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)

কিছুদিন আগে জি বাংলার আরও একটি চ্যানেল জি বাংলার সোনারে শুরু হয়েছে নতুন ধারাবাহিক শ্রীমান ভগবান দাস। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসু এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিমি দত্তকে। ধারাবাহিকে একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

যেমন ধারাবাহিকের গতকালের পর্ব দেখে প্রত্যেকে দর্শকদের চোখের জল এসেছে। ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে বর্তমানে আমাদের চারিপাশেই যেমন প্রত্যেকে নিজেরটা গুছিয়ে নিতে ব্যস্ত। নিজের স্বার্থ ছাড়া কেউই কিছু বোঝেনা। স্বার্থ ছাড়া এক টাকাও দিয়ে সাহায্য করে না সেখানে ভগবান দাস নামের ওই ব্যক্তি তার পরিবারকে নিয়ে বেনারস ঘুরতে যাবার টাকা বিলিয়ে দিচ্ছে। তার বাড়িতে যে ব্যক্তি দুধ বিক্রি করতে আসে তার ছেলের পড়াশোনা যাতে আটকে না যায় তার জন্য নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে দিচ্ছি।

আর ধারাবাহিকের এই পর্ব দেখে চোখে জল এসেছে। সত্যি বর্তমান সময়ে এরকম নিঃস্বার্থ মানুষ দেখাই যায় না। এত জটিলতার এত কিছু দেখানো হচ্ছে চারিদিকে সেখানে জি বাংলার সোনার এই ধারাবাহিক খুব অল্প সময় দর্শকের মন জয় করে নিয়েছে। মাত্র কয়েক দিন হল ধারাবাহিকটি শুরু হয়েছে টিভির পর্দায়। ইতিমধ্যে দর্শকের বেশ পছন্দ হচ্ছে ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ কমলিনীর কথা রাখতে পারলো না নতুন! শহর ছেড়ে যাওয়ার পথেই ঘটলো বড় দুর্ঘটনা! দুর্ধর্ষ আজকের পর্ব

বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে অভিনেতা ইন্দ্রাশিস রায় ফিরেছে টিভির পর্দায়। একজন মধ্যবিত্ত ব্যক্তির অসাধারণ গল্প নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। যেখানে বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক নারীকেন্দ্রিক সেখানে মধ্যবিত্ত পুরুষের জীবনের গল্প নিয়ে চলছে এই ধারাবাহিকটি।

Back to top button