গল্পের শুরু থেকেই একের পর এক দারুন টুইস্ট! প্রথম সপ্তাতেই জমজমাট লাভ বিয়ে আজকাল
টুইস্টে ভরপুর LOVE বিয়ে আজকাল, শুরুতেই দর্শকদের নজর কাড়তে সক্ষম এই ধারাবাহিক

সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষিত ধারাবাহিক ‘LOVE বিয়ে আজকাল’ (Love Biye Aajkal)। একেবারে নতুন জুটি নিয়ে শুরু হল ধারাবাহিকের গল্প। আর শুরুতেই সম্পন্ন হলো নায়ক নায়িকার চুক্তিবদ্ধ বিয়ে।
বিয়ে হয়ে বাড়িতে ঢুকতেই শ্রাবণকে বরণ করে নিল তার সৎ শাশুড়ি মা। ধারাবাহিকের নায়ক ওম এর নিজের মা মারা গেছেন। সেই নিয়ে বেশ আক্ষেপ দেখালেন ওমেন ঠাকুরদা। তিনি তার কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে ওমের মায়ের জায়গা কেউ কোনদিনও নিতে পারেনি আর নিতে পারবেও না।

ওম বিয়ে করেছে এই বিষয়টা ভেবেই ভীষণ খুশি বাড়ির প্রত্যেকে। তারা ভাবতে পারেনি, ওমের মতন ছেলে কোনদিনও বিয়ে করতে পারে বলে। এরপরেই শুরু হলো পরিচয় পর্ব। একে একে ওমের পরিবারের প্রত্যেকে শ্রাবণকে তাদের পরিচয় দেয়। আর তারপর আসে শ্রাবণের পালা।
শ্রাবণকে নিয়ে ঘরে যাওয়ার উদ্যোগ নিলেই ওমের সৎ মা বলে এখনো শ্রাবণের পরিচয় জানা হয়নি। শ্রাবণ চুপ করে থাকায় ওমেয়ের মা শ্রাবণ এর কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সমস্ত কথা বের করার চেষ্টা করে। তখন বাসুদেব বলে ওঠে শ্রাবণের মা-বাবা একটি গাড়ি এক্সিডেন্টে মারা গিয়েছে। তিনি এ কথা জানলেন কি করে এটা ভেবে অবাক হয়ে যায় শ্রাবণ।
অন্যদিকে এই অ্যাক্সিডেন্টের কথা শুনেই যেন অনেক কিছু মনে পড়ে যায় ওমের সৎ বোনের। এরপর হঠাৎই মাথা ঘুরে মাটিতে পড়ে যায় সে। সবাই তার কাছে ছুটে আসে এবং তাকে কোনক্রমে সুস্থ করে তোলে। মেয়েকে সুস্থ স্বাভাবিক দেখে আবারো শ্রাবনকে তার পরিচয় জিজ্ঞাসা করতে থাকে ওমের সৎ মা। আর এইসব কারণে বেশ ভয় পেয়ে যায় শ্রাবণ। তার পাশাপাশি দর্শকদের মনে বাসা বাঁধে হাজারো প্রশ্ন যার উত্তর পেতে হলে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
View this post on Instagram

