ভাগ করে সংসার চালাচ্ছে জলসা! একটা গয়নার সেটের শাশুড়ির গলায় হার আর বৌমার কানে দুল! ট্রোলের মুখে love বিয়ে আজকাল

বর্তমানে স্টার জলসার (Star jalsha) পর্দায় সম্প্রচারিত হচ্ছে দর্শকদের একটি প্রিয় ধারাবাহিক, যার নাম LOVE বিয়ে আজকাল (Love Biye Aajkal)। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প। বর্তমানে টিআরপি তালিকায় বেশ আকর্ষণীয় ফলাফল করেছে এই মেগা।

এই ধারাবাহিকের একেবারে শুরুটা হয়েছিল চুক্তি দিয়ে। আর এটাই ছিল এই মেগার ইউএসপি। একটি চুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছিল নায়ক ওম এবং নায়িকা শ্রাবণের সম্পর্ক। এইবার এই চুক্তি কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে।

এই ধারাবাহিকের নায়িকা হিসেবে মৌমিতা সরকারকে কাস্ট করা হচ্ছিল জনপ্রিয় অভিনেতা ওম সাহানির বিপরীতে। কিন্তু এই মুহূর্তে নায়িকার মুখ বদল ঘটেছে এবং শ্রাবণের চরিত্রে দেখা যাচ্ছে তৃণা সাহাকে। পারিবারিক সমস্যার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন হয়। এতগুলো টাকা কেবলমাত্র বাড়ে গান গেয়ে দেওয়ার মতন ক্ষমতা নেই তার। অন্যদিকে নায়িকার মতন একটি মেয়েকে প্রয়োজন হয়ে পড়ে নায়কের।

সেই জন্যই নায়কের দেওয়া বিয়ের চুক্তিতে সই করে শ্রাবণ। বেশ ভালোই চলছিল এই মেগা। কিন্তু এই মুহূর্তে একটি বিশেষ কারণে বেশ সমালোচিত হচ্ছে এই ধারাবাহিক। দর্শকরা যে কেবল একটি ধারাবাহিকের চরিত্রদের অভিনয় করতে দেখেন তা কিন্তু নয়, সেই অভিনেতার কি পরেছেন কিভাবে সেজেছেন সেই দিকেও তাদের বিশেষ নজর থাকে।

এই দিনের পর্বে ওম এর সৎ মাকে একটি হার পরতে দেখা যায়, এর সাথে কানে পরার যে অলঙ্কার অর্থাৎ দুলগুলি দেখা যায় শ্রাবণ এর কানে। ব্যাস, এইটা ভালোভাবেই বুঝে গিয়েছেন দর্শক মহল। আর তার পর থেকেই হাসির রোল নেট পাড়ায়। ট্রোলের মুখে ধারাবাহিক।

Back to top button