‘কুড়ি বছরের সংসারে আমি জানতামই না কোথায় কি থাকে…’- টেলিভিশনের পর্দা থেকে এক বছর দূরে! আসল কারণ জানালেন অভিনেত্রী লোপামুদ্রা!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লোপামুদ্রা সিনহা (Lopamudra Sinha)। দীর্ঘ বেশ কয়েক বছরের অভিনয় জগতের সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। একাধিক ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। জি বাংলা, স্টার জলসার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনেত্রীকে দেখেছি আমরা।

বেশিরভাগ সময় অভিনেত্রীকে পজিটিভ চরিত্রেই দেখে এসেছি আমরা। বাস্তব জীবনেও একদম পজিটিভ মানুষ লোপামুদ্রা। তবে দীর্ঘ এক বছর টেলিভিশন জগত থেকে দূরে ছিলেন অভিনেত্রী। তবে শুধুমাত্র অভিনয় নয় সংবাদ পাঠক হিসেবেও জনপ্রিয়তা রয়েছে লোপামুদ্রার। মাঝে একবার শোনা গিয়েছিল অভিনেত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন অতিরিক্ত গরমে।

যদিও অভিনেত্রী পড়ে জানিয়েছিলেন তিনি সুস্থ রয়েছেন। কিন্তু তাও দীর্ঘ এক বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন অভিনেত্রী। সেই এক বছর অভিনেত্রীকে কোন নতুন ধারাবাহিকে দেখা যায়নি। কিন্তু কেন অভিনয় জগত থেকে দূরত্ব তৈরি করেছিলেন তিনি? বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন শুরু হওয়া ধারাবাহিক কনে দেখা আলোতে। সম্প্রতি ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকে সাক্ষাৎকারে ধরা দিয়েছে না অভিনেত্রী।

অভিনেত্রী জানিয়েছেন দীর্ঘ এক বছর টেলিভিশন জগত থেকে দূরে থাকার মূল কারণ। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘বিরতি নেওয়ার কয়েক মাসে আমি ভীষণ সংসারী হয়ে উঠেছিলেন। আমি অসুস্থ হবার পর বেশ কিছুদিন ছুটি নিয়েছিলাম। আর ঠিক তার পরেই আমার শাশুড়ির পা ভাঙে। যার ফলে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আমার শাশুড়ি ছাড়া আমার সংসার পুরো অন্ধকার, আমি কিছুই জানতাম না। ওই কয়েক মাসে আমি সব শিখেছি। ওই সময়টা আমার জন্ম অনেক কঠিন ছিল। দু দিকটা সামলে আমি ম্যানেজ করতে পারিনি।

আরও পড়ুনঃ পার্বতীর সাথে গাঁটছড়া বাঁধলো নতুন! একটা বিয়েতে ওলট-পালট হয়ে গেল তিন তিনটে জীবন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

পা ভাঙ্গার পর আবারো কোমর ভাঙ্গে। সবটা মিলিয়ে এক বছর লেগে গিয়েছিল সুস্থ হতে। যদিও আমার শাশুড়ি আমাকে এভাবে কাজ করতে দেখে অভ্যস্ত নয়, তাই তারও খারাপ লাগছিল। তিনিও যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তিনিও চেয়েছিলেন এই অসুস্থ অবস্থায় যদি একবার শুয়ে পড়েন তাহলে আর ওঠা হবে না। তাই নিজেও ধীরে ধীরে উঠে বসে ছিলেন।’ সবমিলিয়ে বিগত এক বছর অভিনেত্রীর নানান সমস্যার মধ্যে কেটেছে। তাই দীর্ঘ এক বছর পর আবার ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী।

Back to top button