Lily Chakraborty: ধারাবাহিকের গল্প সব একই! বিরক্ত “নিম ফুলের মধু” ধারাবাহিকের ঠাম্মা লিলি চক্রবর্তী! বলছেন এর থেকে কার্টুন দেখা অনেক ভালো

লিলি চক্রবর্তী একজন দক্ষ অভিনেত্রী। সে কথা বারবার প্রমান দিয়েছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রি জগতে লিলি চক্রবর্তী বেশ জনপ্রিয়। বহু ছবিতে তার সুন্দর অভিনয় মন কেড়েছে দর্শকদের।সময়ের সাথে সাথে বয়সও বেড়েছে তার ,তবু অভিনয়ে কোনো ত্রুটি মেলে না ।আজ ও তার অভিনয় দেখে মুগ্ধ দর্শক মহল।

বিরাশি বছর বয়সেও তাকে যেমন আমরা বড়ো পর্দায় অভিনয় করতে দেখছি তেমনি অবলীলায় করছে ছোট পর্দায় কাজ ।বয়স ও পারে নি তার অভিনয় ক্ষমতা আটকাতে ।এখন তাকে আমরা দেখতে পাচ্ছি জিবাংলার নিম ফুলের মধু সিরিয়ালে ।সেখানে তিনি ঠাম্মার চরিত্রে অভিনয় করছেন।এর আগে জনপ্রিয় ধারাবাহিক ভুতু তেও তাকে ঠাম্মার চরিত্রে দেখা গিয়েছিল ।ঠাম্মার চরিত্রে দর্শক মনে বেশ ভালো প্রভাব ফেলছে লিলি চক্রবর্তী।
![]()
তার এক সাক্ষাতকার থেকে জানা যায় ,দীর্ঘ বাসট্টি বছর ধরে সে অভিনয় করছে ।উত্তম কুমার ,সৌমিত্র চট্টোপাধ্যায় এর মতো কিংবদন্তী অভিনেতাদের সাথে সে অভিনয় করেছে।সেই সাক্ষাৎকার থেকেই জানা গেছে তিনি ঠিক করেছিলেন ধারাবাহিকে আর তিনি অভিনয় করবে না ।তার মতে ধারাবাহিকের থেকে কার্টুন দেখা অনেক ভালো। সব ধারাবাহিকের বিষয়বস্তু একই এই বলে ধারাবাহিকের প্রতি সে বিরক্ত প্রকাশ করেছে ।
লিলি চক্রবর্তী একের পর এক ছবি করে এসেছে বড়ো পর্দায় ।বিরাশি বছর বয়সে এসে ও সে সাঁঝবাতির মতো ছবি উপহার দিয়েছে আমাদের।ভানু পেল লটারি ,বিখ্যাত সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রেখেছিলেন ।

এসবের পরেও সে নিম ফুলের মধু ধারাবাহিকে অভিনয় করছে ।তার কাছে এই ধারাবাহিকের সুযোগ আসলে তার বেশ ভালো লাগে বাড়ির এই কত্রী র চরিত্র টি তাই আর না করেন নি তিনি।

