পঞ্চমীর পর এবার চিত্রার নতুন লুক! চিত্রার নতুন রূপ দেখে ভিলেনের প্রশংসায় পঞ্চমুখ সকলে

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ।
জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক হল ‘পঞ্চমী’। যাকে নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক ট্রল হাসাহাসি এগুলি প্রায় হয়ে থাকে। ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিকের মতো বাস্তব জগত নিয়ে নয়, বরং নাগ-নাগিনীদের কাহিনী ঘিরেই তৈরি এই ধারাবাহিক। যা ভীষণ উপভোগ করছেন দর্শক।
অনেক সময়েই টিআরপি এক থেকে পাঁচের মধ্যে উঠে এসেছে এই ধারাবাহিক। বহুবার এই ধারাবাহিকে এসেছে নতুন নতুন চমক। বেশ কিছুদিন আগে একটি প্রমো প্রকাশ পেয়েছিল। যেখানে দেখা গিয়েছিল পঞ্চমীর নতুন লুক, নাগকূলের নাগরানী রুপে পঞ্চমীর নতুন সাজ পোশাক মুগ্ধ করেছিল দর্শকদের। সমালোচকাও মুখে কুলুপ আটতে বাধ্য হয়েছিলেন।
ধারাবাহিকে নাগরানী রূপে পঞ্চমীর সাজ দেখে অবাক হয়েছিলেন সকলে। কারণ এতদিন দর্শকের দাবি ছিল পঞ্চমী সাজপোশাক দেখে মনে হয় না সে নাগিন। কখনো আটপৌরে শাড়ি পড়ে চলে আসে। কখনো দেখা যায় জলের ভিতর শাড়ি পড়ে সাঁতার কাটছে আরো নানারকম উৎপটাং জিনিসপত্র। তবে এবার পঞ্চমীর নতুন লুক দেখে চোখ ফেরাতে পারেননি কেউ। অনেকেই নাগরানী রূপে দেখে বলেছেন, ‘সাক্ষাৎ দেবী’। তবে দর্শকরা চাইছিলেন পঞ্চমীর মত চিত্রাকেও যেন একটা নতুন লুক দেওয়া হয়।
ভিলেন হলেও চিত্রারও ভক্তের সংখ্যা কিছু কম নয়। সোশ্যাল মিডিয়াগুলোতে তার ফলোয়ার্স দেখলে হা হয়ে যাওয়ার জোগাড়। পঞ্চমীর পাশাপাশি তাকেও নতুন লুকে দেখতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল দর্শকরা। বর্তমানে তার একটি ছবি ভক্তদের মাঝে বেশ প্রশংসা পাচ্ছে। একদম নতুন লুকে ধরা দিয়েছে চিত্রা। তবে এটাই কি পঞ্চমীতে তার নতুন সাজ। আজ্ঞে না। ছবিটি তার একটি ফটোশুটের। তবে দর্শকরা চান খুব তাড়াতাড়ি নতুন সাজে ধরা দিক চিত্রা।

