মারণ রোগ নিয়ে ছেলেখেলা করছেন লেখিকা! সিরিয়ালে টুইস্ট আনতে সেনসিটিভ ইস্যুকে হাতিয়ার করা হচ্ছে, ক্ষুব্ধ দর্শক

যারা নিয়মিত ধারাবাহিক দেখেন তারা জানবেন সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কায় দেখানো হচ্ছে রাধিকার অর্থাৎ ধারাবাহিকের নায়িকার ইউট্রাসে টিউমার ধরা পড়েছে এবং অপারেশনের পরেও খুব একটা ভালো অবস্থায় নেই তিনি। আর এখান থেকেই ফের একবার কটাক্ষের শিকার হতে হল লেখিকা লীনা গাঙ্গুলিকে। তিনি তার বেশিরভাগ ধারাবাহিকেই গল্পের মোড় ঘোরাতে এই রোগটিকে ব্যবহার করে থাকেন যেটা একদমই পছন্দ করছে না দর্শকরা।
বাংলা ধারাবাহিকগুলি যেন দর্শকদের জীবনেরই একটা অংশ হয়ে ওঠে। জনপ্রিয় ধারাবাহিক ঘিরে প্রত্যেকের মনে কাজ করে বিশেষ আবেগ। পছন্দের ধারাবাহিকের কোনও ট্রাজেডি তাই মেনে নিতে পারেন না দর্শকরা। প্রিয় নায়ক কিংবা নায়িকার মৃত্যু হলে মন খারাপ হয়ে যায় দর্শকদেরও। আরলিনা গাঙ্গুলী দর্শকদের সেই ইমোশন টাকে নিয়েই গল্পের টুইস্ট আনেন। কেবলমাত্র রাধিকা একা নয় এমনটা হয়েছিল ফুলজুরি রোহিত সেন এমনকি গুনগুনের সাথেও।
ব্রেন টিউমার অপারেশন করাতে গিয়ে আর ফিরে আসে না গুনগুন। গুনগুনের মত একটা হাসি খুশি প্রাণবন্ত মেয়ের এমন করুণ পরিণতির জন্য প্রস্তুত ছিলেন না দর্শকরা। এদিকে আবার ‘খড়কুটো’ বন্ধ হয়ে যাওয়ার খবর আসে সেই সময়। তাই দর্শকরা আশা করেছিলেন হয়তো বা গুনগুনকে বাঁচিয়ে নিয়ে ধারাবাহিকের হ্যাপি এন্ডিং ঘটাবেন লেখিকা লীনা গাঙ্গুলী। কিন্তু লেখিকা তেমনটা হতে দেয়নি।
সোশ্যাল মিডিয়াতে তার লেখনী নিয়ে যে চরম সমালোচনা এবং কটাক্ষ বরাবরই ধেয়ে এসেছে তার দিকে। কিন্তু তারপরও বারবার এই একই জিনিস করে গিয়েছেন তিনি। আর এইবার রাধিকার বেলাতেও তার অন্যথা হলো না। যার ফলে বেশ খেপেছেন দর্শকম মহল। টিউমার কোন ছেলে খেলা নয়, গল্পের মুখ ঘোরাতে নায়ক অথবা নায়িকা যে কোন একজনের শরীরে এটিকে গছিয়ে দিলেই যে টিআরপি বাড়বে না এটা বোঝেন না লেখিকা।
নেটিজেনদের বক্তব্য হল লীনা গাঙ্গুলীর সিরিয়ালে সবার টিউমার কেন ধরা পড়ে? কলকাতায় কত হাসপাতালে গেলেই দেখা যাবে টিউমার বা ক্যান্সারে আক্রান্ত মানুষরা কী ভাবে দুর্দশায় ভুগছেন। তাদের সাথে সাথে তাদের পরিবারেরও দুর্ভাগ্যের শেষ থাকেনা। আর এখানে গল্পে টুইস্ট আনতে এমন একটি সেনসিটিভ ইস্যুকে বারবার ব্যবহার করছেন লেখিকা। এটা একদমই ভালো চোখে দেখছেন না দর্শকমহল।

