বাড়ির ড্রইং রুমে বসে জড়িয়ে ধরে রোমান্স! গুরুজনদের সামনেই চলছে রাসলীলা! এমন জঘন্য স্ক্রিপ্ট আর নোংরামি দেখিয়ে দর্শকদের রোষের মুখে চিরসখা!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

তবে এবারে আলাদা ধরনের গল্প দেখাতে গিয়ে দর্শকদের ট্রোলের মুখে পড়তে হলো ধারাবাহিকটিকে। সম্প্রতি ধারাবাহিকের একটি পর্বে দেখানো হয়েছে যে কমলিনীর মেয়ে মিঠি আর তার বন্ধু প্লুটো বাড়িতে সকলের অনুপস্থিতে একান্তে সময় কাটাচ্ছে। যা কমোলিনীর চোখে ধরা পড়ে যায়।

কমলিণী এসে শাসন করলে নতুন ঠাকুরপো বলছে বউঠান তুমি ভুল করছো।ওদের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করে ফেলছো। আর এই কথা শুনেই দর্শকেরা তো অবাক। এটা কোন ধরনের স্ক্রিপ্ট প্রশ্ন তুলেছেন দর্শক। ধারাবাহিক গুলো বেশিরভাগই বাড়ির মা, কাকিমা, ঠাকুমা দেখে থাকেন তাই তারা তো এই দৃশ্য একেবারেই মানতে পারছেন না। সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন ফ্যান পেজ থেকে ট্রোল করছে ধারাবাহিকটিকে।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! জন্মদিনেই সবাইকে বিদায় জানালেন অভিনেত্রী ঐশানী! টলিপাড়ায় শোকের ছায়া!

শেষ কিছু বছর ধরে লীনা গঙ্গোপাধ্যায়ের যে কোন ধারাবাহিক সোশ্যাল মিডিয়াতে দর্শকদের কাছে হাসির খোরাক হয়ে উঠেছে। ট্রোল, সমালোচনা লেগেই থাকে লেখিকার ধারাবাহিককে নিয়ে। ধারাবাহিকে যা সব দেখানো হয় তা সত্যি হাস্যকর হয়ে উঠছে প্রত্যেকের কাছে।

Back to top button