একজন পুরুষকে নিয়ে এবার মা-মেয়ের টানাটানি? সংস্কৃতির মুখে ছাই দিয়ে ফের ত্রিকোণ প্রেমের সম্পর্ক! লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক নিয়ে বিতর্ক তুঙ্গে!

বাংলা টেলিভিশনের পরিচিত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় এবার হিন্দি ধারাবাহিক নিয়ে নতুন বিতর্কের কেন্দ্রে। স্টার প্লাসে আসতে চলেছে তাঁর নতুন সিরিয়াল ‘সয়রাব’। ধারাবাহিকের গল্প এবং সম্পর্কের সমীকরণ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেক দর্শক ইতিমধ্যেই সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছেন।
জানা গিয়েছে, ‘ঝনক’ শেষ হওয়ার পর নতুন এই ধারাবাহিক নিয়ে ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। সিরিয়ালে মুখ্য ভূমিকায় থাকছেন রোহিত চন্দেল এবং মাদিরাক্ষী মুন্ডলে। গল্প অনুযায়ী, এক জনপ্রিয় রকস্টারকে ঘিরে তৈরি হবে মা এবং মেয়ের সম্পর্কের জটিলতা।
প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে, তরুণী উজ্জয়িনী রকস্টার ঈশানের বড় ভক্ত। কিন্তু পরে জানা যায়, ঈশানের আসল আকর্ষণ উজ্জয়িনীর মা নয়নিকা। এই সম্পর্কের মোড় নিয়েই শুরু হয়েছে সমালোচনা। অনেকেই মনে করছেন, পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করে এমন গল্প দর্শকদের একাংশ সহজভাবে নাও নিতে পারেন।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ দাবি করেছেন, সিরিয়ালের মূল ভাবনা হলিউড ছবি The Idea of You-এর সঙ্গে মিল রয়েছে। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, বিনোদনের জন্য সম্পর্কের এমন জটিলতা দেখানো কতটা প্রয়োজন। যদিও এখনও নির্মাতাদের তরফে এই বিতর্ক নিয়ে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
আরও পড়ুন: ‘যতদিন না দেখা হচ্ছে, আমার মধ্যেই ওঁর সব স্মৃতি যত্ন করে রাখব…’ প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে হারিয়ে ভেঙে পড়লেন অপর্ণা সেন!
বর্তমানে বাংলা টেলিভিশনে ম্যাজিক মোমেন্টস-এর নতুন কাজ খুব একটা দেখা যাচ্ছে না। এর মধ্যেই হিন্দি দর্শকদের জন্য এই নতুন সিরিয়াল নিয়ে আসছেন নির্মাতারা। এখন দেখার, বিতর্কের মাঝেও সয়রাব দর্শকদের কতটা আকর্ষণ করতে পারে এবং সম্প্রচারের পর কী ধরনের প্রতিক্রিয়া সামনে আসে।

