‘যতদিন না দেখা হচ্ছে, আমার মধ্যেই ওঁর সব স্মৃতি যত্ন করে রাখব…’ প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে হারিয়ে ভেঙে পড়লেন অপর্ণা সেন!

গভীর শোকের মধ্যে দিন কাটছে অপর্ণা সেন-এর। নিজের ছোট বোন অনুরাধা লাহিড়ি, যাঁকে পরিবারে সবাই রত্না নামে চিনতেন, তাঁর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রবীণ অভিনেত্রী। সমাজমাধ্যমে বোনকে স্মরণ করে আবেগঘন বার্তাও শেয়ার করেছেন তিনি।

পোস্টে অপর্ণা সেন লিখেছেন, ছোটবেলার সঙ্গীকে হারিয়ে তিনি একা হয়ে গেলেন। জীবনের অসংখ্য স্মৃতি ভাগ করে নেওয়া সেই মানুষটিকে তিনি আজীবন মনে রাখবেন বলেও জানান। তাঁর কথায়, বোনের স্মৃতিগুলো তিনি নিজের মধ্যেই যত্ন করে ধরে রাখবেন, যতদিন না আবার দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ২৩ মে রাতে গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুরাধা লাহিড়ি। অপর্ণারা তিন বোন ছিলেন। তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে রীনা, রত্না এবং লক্ষ্মী নামে পরিচিত ছিলেন তাঁরা। হঠাৎ এভাবে বোনকে হারানোর ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি অভিনেত্রী।

অনুরাধার স্বামী মনোজিৎ লাহিড়ি জানিয়েছেন, ২০২২ সালে প্রথম স্ট্রোক হয়েছিল তাঁর স্ত্রীর। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুই মেয়ের অনুরোধে ২০২৩ সাল থেকে গুরুগ্রামেই থাকছিলেন তাঁরা। পরিবারের সদস্যরা নিয়মিত খোঁজখবর নিতেন এবং অপর্ণা সেন-ও সবসময় পাশে ছিলেন।

আরও পড়ুনঃ ভক্তদের অপেক্ষার অবসান! দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন এলফিনা মুখার্জি! এতদিন কেন দেখা যায়নি অভিনেত্রীকে? জানেন কেন বিনোদন জগত থেকে নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি?

স্ট্রোকের পর থেকেই অনুরাধার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছিল। পাশাপাশি তিনি পার্কিনসন্স রোগেও ভুগছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কঠিন এই সময়ে কল্যাণ রায়-সহ পরিবারের সকলে পাশে ছিলেন। বোনের মৃত্যুতে এখন গভীর শোকের মধ্যে রয়েছেন অপর্ণা সেন।

Back to top button