‘মিঠাই’য়ের পর আবার শীর্ষস্থানে জি বাংলা! এই সপ্তাহের টিআরপি তালিকায় রয়েছে বড় চমক! ‘অনুরাগের ছোঁয়া’র সিংহাসন নড়ে গেল! ‘জগদ্ধাত্রী’ মাত দিল ‘অনুরাগের ছোঁয়া’কে?

আবার একবার প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের বৃহস্পতিবার বেরিয়ে গেল টিআরপি তালিকা। বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা দেখার জন্য মুখিয়ে থাকে প্রতিটি দর্শক। কারণ এই তালিকায় প্রমাণ করে যে সারা সপ্তাহ ধরে কোন ধারাবাহিক বাংলা টেলিভিশনের দর্শকদের সবচেয়ে বেশি পছন্দের হয়েছিল। আর সেই অনুযায়ী দেখতে গেলে নতুন বছর পড়ার সাথে সাথেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল স্টার জলসার একটি ধারাবাহিক।
বোঝা যাচ্ছে এখানে বলা হচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র কথা। প্রায় কয়েক মাস ধরে পরপর প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। তবে তাকে কিন্তু সমানে টক্কর দিচ্ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। যেটা শুরুর প্রথম থেকেই টিআরপি তালিকায় বেশ ভালো ফল করে এসেছে। তবে এই সপ্তাহে দেখা গেল উল্টো পুরাণ। অনুরাগকে মাত দিল জগদ্ধাত্রী!
কী চমকে গেলেন তো? না ঠিক এমনটা নয় তবে এই সপ্তাহে টিআরপি তালিকা আর শীর্ষস্থানে রয়েছে বড় চমক। কারণ এই সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়েছে দুটি ধারাবাহিক অর্থাৎ যুগ্ম টপার। এই সপ্তাহের শীর্ষস্থান দখল করেছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ও।
তবে শুধু প্রথম স্থান নয় দ্বিতীয়স্থানেও রয়েছে যুগ্ম ধারাবাহিক। অর্থাৎ এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থানের মত দ্বিতীয় স্থানেও রয়েছে দুটি ধারাবাহিক জি বাংলার ‘গৌরী এলো’ এবং ‘নিম ফুলের মধু’। সেই সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’ চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙ্গা বউ’ এবং পঞ্চম স্থানে আবার একবার সকলকে চমকে উঠে এসেছে স্টার জলসার ‘পঞ্চমী’।
( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )
১ম •• অনুরাগের ছোঁয়া / জগদ্ধাত্রী ৮.০
২য় •• নিম ফুলের মধু /গৌরী এলো ৭.২
৩য় •• খেলনা বাড়ি ৬.৭
৪র্থ •• রাঙা বউ ৬.২
৫ম •• পঞ্চমী ৬.১

