জুন আন্টিকে দেখে অনুপ্রেরণা নিয়েছে মিশকা! সুন্দরী হয়েও নিজেকে খলনায়িকা হিসেবে দেখতে বেশি পছন্দ করেন তিনি! খলনায়িকা হয়েও সৌন্দর্যে রাতের ঘুম কেড়েছে দর্শকদের

বর্তমানে স্টার জলসা পরিচালিত ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি টিআরপি নিয়ে এগিয়ে চলছে ‘অনুরাগের ছোঁয়া’। নতুন বছর পড়ার পর থেকেই টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছে এই ধারাবাহিকটি। তেলেগু ধারাবাহিকের রিমেক ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছে দীপা সূর্যের যমজ মেয়ে সোনা এবং রূপা। কিন্তু গল্প এবার একঘেয়েমি বাড়ছে এমনটাই দাবি দর্শকদের।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের প্রায় প্রত্যেকটি চরিত্রই ধারাবাহিককে এক নম্বর স্থানটি পাইয়ে দিয়েছে। সেটা সোনা রূপাই হোক বা সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি এবং দীপা। তবে এদেরকে ধরলেই তো হবে না। ধারাবাহিকটি সবসময় নেটিজেনদের কাছে হট টপিক। আর তাঁর অন্যতম কারণ হল ধারাবাহিকের খলনায়িকা মিশকা। তিনি সবিমাত্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী, আর তাতেই এত বদমাইশি সূর্য দীপার সাথে?
অহনা বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকই টেলিভিশনে তাঁর প্রথম কাজ। তবে প্রথমবারেই তার অসাধারণ অভিনয় দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সূর্য দীপার মিল হতে দেবে না তো দেবেই না তিনি, আর তার জন্য যা যা করার মিশকা তাই করবেন। মিশকা ইতিমধ্যেই দীপার থেকে তার স্বামী সূর্য এবং সন্তান দুইই কেড়ে নিয়েছে আমরা টা দেখেছি। আর বর্তমান এপিসোডে দীপাকে ফেলে দিয়েছে এক দ্বন্দ্বে, স্বামী না সন্তান? কোনটি বেছে নেবে দীপা।

অভিনেত্রী জানান ছোটো থেকে তার অভিনয়ের শখ ছিল মারাত্মক। কলকাতাতেই জন্ম তাঁর, অহনা দমদম নিবাসী। বহুবার তিনি ধারাবাহিকের জন্য অডিশনও দিয়েছেন। প্রথম প্রথম অনেক ঘুরতে হয়েছে তাঁকে, তুমি জানান আজকের জায়গার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন। কলেজে পড়াকালীন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের অফারটি হঠাৎ করেই আসে তাঁর কাছে। জীবনের প্রথম অভিনয়েই খলনায়িকা এমনটা কখনো ভাবেননি তিনি। পিছিয়ে না গিয়ে সুযোগটাকে বরণ করে নিয়েছেন।

আর না পিছনের কারণও আছে। অনুপ্রেরণা হিসেবে তিনি বেছে নিয়ে ছিলেন সিরিয়াল ইন্ডাস্ট্রির আরো এক মহিলা সুপার ভিলেনকে। নাম – জুন আন্টি, যে কখনো সিরিয়াল সম্পর্কে কিছু দেখেনি বা জানে না সেও জুন আন্টিকে নিশ্চিত চিনবেন। অহনা জানায় অভিনেত্রী উষসী চক্রবর্তীর সাথে তাঁর দেখা হলে তিনি জানান তাঁর কতটা প্রিয় একটি চরিত্র জুন আন্টি, অহনা তাঁকে এও জানান যে ভিলেন হওয়ার জন্য যে যে দক্ষতার প্রয়োজন তার সবই তিনি শিখেছেন জুন আন্টির অভিনয় দেখে। ওই যে বলে না, “সবথেকে ভালো তাঁর থেকেই শিখেছি” (Learned from the Best), অহনার ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। খলনায়িকা মিশকাকে দর্শকদের বড় বিরক্তির জায়গা কেউ তাকে সহ্য করতে পারে না। অর্থাৎ কতটা নিখুঁতভাবে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলবে বাস্তবে মানুষের থেকে সেই প্রতিক্রিয়া পাওয়া যায় তা আর বলার অপেক্ষা রাখে না।

