লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বলে দিলো সোনা রুপা দীপার মেয়ে! এটা জেনেই নিজের ক্ষ’তি করার চেষ্টা করল সূর্য! এবার কী করবে লাবন্য সেনগুপ্ত? ‘অনুরাগের ছোঁয়া’র পর্ব দেখে ভয় পাচ্ছে দর্শক

বর্তমান স্টার জলসার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। এটি শুরুর প্রথম থেকেই দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের সূর্য দীপার জুটি। আর বর্তমানে তাদের দুই যমজ মেয়ে অর্থাৎ সোনা রুপাকেও দর্শকরা অত্যন্ত পছন্দ করে। বর্তমানে গল্পে দেখানো হচ্ছে সূর্য সোনাকে দীপার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য আমেরিকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর সোনা কিছুতেই যাবে না, যার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে।

আজকের পর্বে দেখা যাবে সোনাকে লাবণ্য সেনগুপ্ত হাসপাতালে নিয়ে আসে এবং সূর্য অনেক করে বলার পরেও সোনাকে তার কাছে দেয় না। শেষে লাবণ্য সেনগুপ্ত বলে যে যদি সে সোনার কিছু হয় তাহলে সে সূর্যকে পুলিশে দেবে। এরপরে ডাক্তার সোনাকে দেখে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে নেয় এবং বলে যে এমন সোনার অবস্থা এতটাই খারাপ যে সে কোমাতে পর্যন্ত চলে যেতে পারে।

এরপরেই দেখা যায় সোনা অজ্ঞান অবস্থায় মা মা করে ডাকছে। তারপরে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বলে যে দীপাকে একবার খবর দিতে। কিন্তু সূর্য দিতে চায় না সে বলে দীপা তো সোনার মা নয় আর সোনা তার মাকে খোঁজ করছে। তারপরেই দেখা যায় লাবণ্য সেনগুপ্ত চিৎকার করে বলে ওঠে যে সোনা দীপার মেয়ে। সোনা রুপা দুজনেই দীপার সন্তান তারা দুজন যমজ বোন। তাদের জন্মের সময় লাবন্য সেনগুপ্ত এবং সূর্যর বাবা সোনাকে নিজেদের কাছে নিয়ে চলে এসেছিল।

এই সত্যি সোনার পরে সূর্য রীতিমতো রেগে যায় এবং তাকে ঠকানোর জন্য দোষারোপ করতে থাকে তার পরিবারকে। তারপরেই দেখা যায় সে একটা ছুরি নিয়ে নিজেকে আঘাত করে আর বলে সে আজকে নিজেকে শেষ করে দেবে। কিছুক্ষণ পরেই দেখা যায় এই পুরোটাই লাবণ্য সেনগুপ্ত ভাব ছিল। তারপরে মনে মনে লাবণ্য বলতে থাকে যে ভাগ্যিস সে আসল সত্যিটা সূর্যকে বলেনি। তাহলে হয়তো আজকে সূর্য নিজেকে শেষ করে দিত।

এরপরে দেখা যায় বাড়ির সকলে সূর্যকে অনুরোধ করতে থাকে দীপাকে খবর দেওয়ার জন্য। উল্টো দিকে দীপা রুপার কাছ থেকে সব জেনে হাসপাতালে সোনার সঙ্গে দেখা করতে আসে। এখন সোনার জ্ঞান ফিরে এবং সেই সূর্যকে বকে দিতে বলে দীপাকে। তারপরে দেখা যায় যে দীপা চলে যাওয়ার পরেই সোনা আর কিছু খেতে চাইছে না। তখন ডাক্তারসহ সূর্যর বাড়ির সকলে বলে যে সে যেন সোনার কাছে নিয়ে আসে দীপাকে। আর সূর্যও দীপাকে নিতে তার বাড়ি আসে।

