বাবুকে তার কাছে থেকে ছিনিয়ে নিয়েছে পর্ণা, তাই পর্ণাকেও সন্তানহারা করার পরিকল্পনা কৃষ্ণার!

জি বাংলার (Zee Bangla) অন্যতম ধারাবাহিগুলির মধ্যে একটি ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। চলতি সপ্তাহের টিআরপি (Trp) টপার উত্তর কলকাতার বনেদি পরিবারের কাহিনী। বনেদি পরিবারের নিপাট ঘরোয়া গল্পের সঙ্গে সঙ্গে, ধারাবাহিকের নায়িকার বুদ্ধি মন জয় করেছি নিয়েছে দর্শকদের।
পারিবারিক ড্রামা, বাড়ির বউয়ের অসামান্যা হয়ে ওঠা, প্রেম, ত্রিকোণ প্রেম সব রসদ রয়েছে জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিকে। সম্প্রতি বিরাট টুইস্ট আসছে নায়িকার জীবনে। ধারাবাহিকের গল্পে, দত্তবাড়িতে খুশির মরশুম। অনেক কষ্ট করে ঘরের লোককে ঘরে ফিরিয়ে আনতে পেরেছে ধুর্ত সাংবাদিক ও দত্তবাড়ির ছোট বউ পর্ণা
গুন্ডাদের খপ্পরে পড়েছিল বর্ষা, অয়ন আর মৌমিতা। সময় মতো পর্ণা পুলিশ নিয়ে না পৌঁছলে বিকলাঙ্গ করে রাস্তার ধারে বাটি হাতে বসিয়ে দিত বিলায়েত। ভয়ঙ্কর মাফিয়া সে। তাই ফিরে আসার আনন্দে মাতোয়ারা বাড়ির সকলে। এর মাঝে ডবল সুখবর দিল পর্ণা।
পর্ণার সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে পর্ণাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সেটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। এ খবর শুনে ফের সকলে মোচ্ছব করতে থাকে। নাচ-গান করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে পর্ণা। তড়িঘড়ি ডাক্তার ডেকে আনে সৃজন। পর্ণাকে দেখে ডাক্তার জানায় পর্ণা মা হতে চলেছে।
আরো পড়ুন: মুখ দেখা দেখি বন্ধ ছিল দুই বোনের! লতা আশার মাঝে বিবাদের মূল কারণ জানলে অবাক হবেন আপনিও
খবর শুনে বাড়ির সকলে আনন্দে ফেটে পড়ে। নতুন অতিথির আগমনে খুশি সকলে। এমতাবস্থায় কৃষ্ণা বুঝতে পারে না তার কি করা উচিত। তার বাবু কবে এত বড় হয়ে গেল! তবে পর্ণার থেকে প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ পায় সে। যেভাবে পর্ণা তার বাবুকে আলাদা করেছে, তেমন পর্ণার সন্তানকে তার থেকে কেড়ে নেবে কৃষ্ণা।

