ফিরছে প্রাক্তন স্ত্রী! মা হয়ে ছেলের চ’রম স’র্বনাশ করলো সোহিনী! ধারাবাহিকের আগামী পর্ব ফাঁ*স

প্রত্যেকটি সন্তান নিজেদের মায়েদের দ্বারা অনেকটাই অনুপ্রাণিত হয়। তারা নিজেরা সঠিক জিনিসটা বোঝার ক্ষমতা রাখলেও একবার হলেও মায়ের কথা ভেবে দেখে। মা যেটা বলে সেটা শোনার চেষ্টা করে। কারণ গুরুজন হিসেবে মাথার ওপর মায়ের অবস্থান প্রত্যেকেই সারা জীবন পেয়ে যেতে চায়।জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়ক অনির্বাণও সব সময় নিজের মায়ের কথাগুলো ফেলে দিতে পারে না। মুখের ওপর প্রতিরোধ করলেও ভিতরে ভিতরে কোথাও গিয়ে সেই কথাগুলো তার মনের মধ্যেই জায়গা তৈরি করে ফেলে। যার ফল স্বরূপ আজকে এত দূরে ছিটকে গেছে অনির্বাণ এবং ধারাবাহিকের নায়িকা রাই।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তার দেহে বাসা বেঁধেছে ক’র্কট রোগ। সে বুঝতে পেরেছিল তার জটিল কিছু একটা হয়েছে কিন্তু সেটা বুঝতে চায়নি অনির্বাণ। তাই রাইয়ের বলা কথাগুলো একবারের জন্যেও কানে তোলেনি সে। রাই খুব ভালো করেই জানে তাকে যেভাবেই হোক ঠিক হতে হবে কারণ তার গোটা পরিবারের দায়িত্ব তার মাথার ওপর। এটা ভেবেই সে স্রোতের সাথে যোগাযোগ করে এবং নিজে নিজের অপারেশনের সমস্ত ব্যবস্থা করে ফেলে।

অনির্বাণ কিন্তু চুপ করে বসে থাকতে পারেনা। বারবার খোঁজ নিতে থাকে রাই এই মুহূর্তে ঠিক কোথায় আছে। যখন সে জানতে পারে রাই অফিসে যায়নি, সঙ্গে সঙ্গে সে রাইয়ের বাড়ি চলে যায় এবং তার মাকে যা নয় তাই বলে আসে রাইয়ের নামে। নন্দিতা তো বসেই থাকে সবসময় রাইকে ভুল বোঝার জন্য। সে যথারীতি নিজের মেয়েকে অবিশ্বাস করে এবং পরের ছেলেকে বিশ্বাস করে। কিন্তু পরে তার ভুল ধারণা ভাঙ্গে। যদিও রাই খুব ভালো করেই বুঝে গেছে তার মা তাকে এক ফোঁটাও ভালোবাসে না। এই পৃথিবীতে যদি তাকে কেউ নিঃস্বার্থভাবে ভালবেসে থাকে তাহলে সেটা শুধুমাত্র শৌর্য।
অনির্বাণের জীবনে ফিরছে কোয়েল
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সোহিনী নানা রকম ভাবে অনির্বাণের কানে বি’ষ ঢালতে থাকে। সে কোনদিনও তার ছেলের সঙ্গে ধারাবাহিকের নায়িকা অর্থাৎ রাইকে মেনে নিতে পারেনি। এখন যখন তাদের দুজনকে আলাদা করার একটা উপায় পাওয়া গেছে তখন কোনভাবেই সোহিনী সেটাকে হাতছাড়া করতে চায় না। সেসব রকম ভাবে চেষ্টা করতে থাকে নিজের ছেলেকে তার ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে সরিয়ে আনার। অন্যদিকে অনির্বাণের অসুস্থ সন্দেহবাদী অবিশ্বাসী মন সবার কথাকে গুরুত্ব দিয়ে এবং রাইকে অবহেলা করে তাকে নিজে থেকে আরও অনেক দূরে পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: শীর্ষস্থানে হাড্ডাহাড্ডি লড়াই! স্লট হারাল নিম ফুলের মধু! জেনে নিন আগাম টিআরপি!
অনির্বাণ এখনো অব্দি জানেনা তার স্ত্রী গর্ভবতী নয়। তার স্ত্রীয়ের শরীরে মা’রন রোগ বাসা বেঁধেছে। এর মাঝেই অনির্বাণের মা সোহিনী অনির্বাণকে বলে, “তুমি কোয়েলকে ফিরিয়ে আনো। ও নিজের ভুল বুঝতে পেরেছে। ও আবার তোমার জীবনে ফিরে আসতে চায়।” শুনে বেশ কিছুটা অবাক হয় অনির্বাণ। ভাবলেও অবাক লাগে একজন মা কিভাবে নিজের ছেলের জীবনটাকে এভাবে স’র্বনাশের মুখে ঠেলে দিতে পারে। কোয়েল অনির্বাণকে এত কষ্ট দিয়েছে তারপরেও কি নির্বিকার ভাবে নিজের ছেলের জীবনে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে চলেছে সোহিনী। শুধুমাত্র নিজের মতামত বজায় রাখতে এবং রাইকে হারানোর জন্য নিজের ছেলেকে বলি দিতে দুবারও ভাবল না সে।

