বুলির ছদ্মবেশের আড়ালে লুকিয়ে রয়েছে কথা! পূরণ হলো অগ্নির মনের ইচ্ছে! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিক রমরমিয়ে চলছে স্টার জলসার (Star Jalsha) পর্দায়। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছে এই ধারাবাহিক এবং ধারাবাহিকের চরিত্রগুলি। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য। উল্লেখ্য এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর টেলিভিশনের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা সাহেব। TRP তালিকাতে আগের মতন চমক দেখা না গেলেও, ভালোই ফলাফল করছে প্রতি সপ্তাহে।

প্রতিদিনই ধারাবাহিতে থাকে নিত্য নতুন ধামাকাদার এপিসোড। প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে কথা ধারাবাহিক। এখন তো আরো জমজমাট হয়ে উঠেছে ধারাবাহিটি দর্শকের কাছে। এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। আর আগামী পর্ব গুলি দেখার জন্য ভীষণই উত্তেজিত।

Kothha, Star Jalsha, Bengali Television, Bengali Serial, Troll, কথা, স্টার জলসা, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল, ট্রোল

বর্তমানে ধারাবাহিককে দেখানো হচ্ছে, কথা মারা যাওয়ার পর তারই মত অবিকল দেখতে বুলি এসেছে গুহ বাড়িতে। কিন্তু প্রত্যেকেরই বুলিকে দেখে কথার কথা খুব মনে পড়ে। তবে কথা তো মারা গেছে অনেকদিন আগেই। সে কথা মেনে নিয়ে এগিয়ে চলেছে পরিবারের সকলে। অগ্নিভ কথাকে হারিয়ে একেবারেই ভেঙে পড়েছে। দর্শকদেরও মন খারাপ কথা ফিরে আসে না দেখে। কিন্তু এরই মাঝে ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে আর তা দেখেই চমকে উঠেছেন দর্শক।

আরও পড়ুনঃ ‘কোন পরীক্ষায় যেন ফেল করেছিলি?’ সবার সামনে মোহনাকে পড়াশুনা নিয়ে খোঁটা! অভিনেত্রীর বাংলা শুনে অবাক রুবেল!

ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে শহরজুড়ে একটি বিষাক্ত ফুলের বিষক্রিয়ায় আক্রান্ত অসংখ্য মানুষ। আর সেই জৈব বিষ ফুলের রহস্য ভেদ করার জন্যই পুলিশ ডিপার্টমেন্ট এবং সবাইকে সাহায্য করছে বোটানিস্ট স্পেশালিস্ট কথাকলি গুহ। বুলির ছদ্মবেশে কথাকলি পুলিশকে সাহায্য করছে তাদের এই তদন্তে।

কিন্তু কথা পুলিশ অফিসারকে বলে এবারে বুলির ছদ্মবেশ ছেড়ে কথা নিজের বাড়িতে আপনজনদের কাছে ফিরতে চায়। কিন্তু অফিসার জানায় তার স্বামী অগ্নির এই ফুলের থেকে সব থেকে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই জন্য বুলির ছদ্মবেশে কথা অগ্নিভর মাথায় ঠাকুরের ফুল ছুঁয়ে দেয়। কিন্তু অগ্নি বাধা দিয়ে যেই যেতে যাবে অমনি হোঁচট খেয়ে পড়ে যায়। আর ছদ্দবেশী কথার মুখ থেকে বেরিয়ে পড়ে পাচক মশাই ডাকটি। আর বুলির মুখে এই ডাক শুনে অগ্নি অবাক হয়ে যায়। এই ধামাকাদার প্রোমো দেখে দর্শক ও বেশ উত্তেজিত আগামী পর্ব গুলি দেখার জন্য।

Back to top button