‘কাজ না পাওয়ায় ভিক্ষে করতে হয়েছে…কাজ পেলে তবে সংসার চলবে’- অভিনয় জীবনে শুধুই অনিশ্চয়তা! বাস্তব তুলে ধরলেন অভিনেত্রী কনীনিকা!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)। জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত স্বপ্ননীল নামের একটি ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। তারপর থেকে বড় পর্দায়, ছোট পর্দায় দুই জায়গাতেই চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে জি বাংলার (Zee Bangla) রান্নাঘরের (Rannaghor) সঞ্চালিকার দায়িত্ব সামলাচ্ছেন কনীনিকা।

ইতিমধ্যে বড় পর্দায় আই লাভ ইউ, হ্যালো মেম সাহেব, মহাপুরুষ ও কাপুরুষ, চতুষ্কোণ, পোস্ত, হামি, মুখার্জি দার বউ, কন্ঠ, টনিক, মায়া, এটা আমাদের গল্প এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও ছোটপর্দায় একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। তার অভিনীত ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো মহাপ্রভু, এক আকাশের নিচে, স্বপ্ননীল, অন্দরমহল, রাতভর বৃষ্টি ইত্যাদি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন অভিনয় জীবনের অনিশ্চয়তার কথা। একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবন কতটা অনিশ্চিত সেটা স্বীকার করেছেন তিনি। কনীনিকা বলেন, ‘অ্যাওয়ার্ড আসতে থাকবে কিন্তু জীবনে বাঁচার জন্য দরকার টাকা। আমি এমন অনেক অভিনেতা অভিনেত্রীদের চিনি যাদের ৭২ বছর বয়সে হাত কাজ আসলে সংসার চলবে। আর আমি প্রার্থনা করি তাদের কাজ আসুক। আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবন এতটাই অনিশ্চিত যে আজ আমি একটা সিরিয়ালে কাজ করছি আমি জানি না সিরিয়ালটা কতদিন চলবে আর চললেও সিরিয়াল শেষ হলে আমি আর কাজ পাবো কিনা।’

অভিনেত্রী আরও বলেন, এমনও অনেক অভিনেতা অভিনেত্রীদের আমি চিনি যারা শেষ বয়সে ভিক্ষা করে খেয়েছে। যাদের থেকে একসময় আমি অনেককিছু শিখেছি, গল্প করেছি আমি জানি তাদের টাকাটা কত প্রয়োজন। আমাদের জীবনটা দেখে খুব গ্যামারাস, সাজানো মনে হয় কিন্তু নয়। তাই আজকের জেনারেশনকে বলব বুদ্ধি দিয়ে চলতে। এমন অনেকের সাথে আমি কাজ করেছি যারা পড়াশুনায় ভালো। আবার অনেকেই আছে যারা প্রথমে এত টাকা পাচ্ছে যে তাদের মাথা ঘুরে যাচ্ছে। আমরা অভিনেতার জানি না আমরা কটা প্রজেক্টে কাজ করবো।’

আরও পড়ুনঃ ‘আমার নিজের গালে নিজেকেই চড় মারতে ইচ্ছা করছে…’- লক্ষাধিক টাকা খুইয়ে দুর্দশাগ্রস্ত রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা! হারিয়ে গেল জমানো পুঁজি! ভেঙে পড়লেন সুদীপা!

অভিনেত্রীর এই কথাগুলোর সাথে অনেকের জীবনের মিল আছে। এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যাদের হাতে কোনো কাজ নেই। শেষ বয়সে কাজের জন্য ভিক্ষে চাইতে হয়েছে। তাদের কথাই তুলে ধরেছেন অভিনেত্রী।

Back to top button