না চাইতেও কাছাকাছি শ্যামলী-অনিকেত! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bhesechhe)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রথম দিন থেকেই ধীরে ধীরে করে দর্শকের মনে জায়গা তৈরি করে নিয়েছে। ধারাবাহিকে শ্যামলী চরিত্র দর্শকের বেশ পছন্দের। ধারাবাহিক শ্যামলী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীর শ্বেতা ভট্টাচার্য এবং শ্বেতার বিপরীতে অনিকেতের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণজয় বিষ্ণু।
ধারাবাহিকে শেষ কয়েকদিন ধরে দেখানো হচ্ছে শ্যামলীর বিরুদ্ধে অরু এবং তৃষা যে চক্রান্ত করেছিল সেটা ধরা পড়ে গিয়েছে। সকলের সামনে শ্যামলী প্রমাণ করে দিয়েছে যে অরু এবং তৃষা মিলেই শ্যামলীর বিরুদ্ধে এই চক্রান্ত করেছিল। তখন সকলে মিলে আবারো অপমানিত করে অরুকে। এই অপমানের পর অরু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় শ্যামলীর থেকে এই বদলা সে নিয়েই ছাড়বে এবং বাড়ির প্রত্যেকের সামনে অরুর আসল মুখোশটা খুলে পড়ে সেই সময়।

কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ১৫ অক্টোবর (Kon Gopone Mon Bhesechhe Today episode 15 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পূজোর আয়োজনে মেতে উঠেছে গোটা জোড়া বাড়ি। দুর্গা পূজার আয়োজনে হাতে হাত লাগিয়ে কাজ করছে বাড়ি প্রত্যেকে। সেই সময় বাড়িতে আসে অনিকেত। অনিকেতকে দেখে তো প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যায়। একমাত্র অনিকেতের তার বাবা তাকে দেখে একটু অসন্তুষ্ট হয়। তবে অনিকেতের চেয়েও অহনাকে তার সাথে যখন জোড়া বাড়িতে ঢুকতে তখন অনিকেতের বাবা আরও বেশি অসন্তুষ্ট হয়, রাগে ফেটে পড়েন। আর অনিকেত তো ভালোই বুঝতে পারে যে তার বাবা অহনাকে দেখে একেবারেই মানতে পারছেন না। কিন্তু অনিকেত ইচ্ছে করেই অহনাকে এই বাড়িতে নিয়ে এসেছে।
কিন্তু অনিকেতের মা তার বাবাকে আড়ালে টেনে নিয়ে গিয়ে পুজোর কয়েকটা দিন অশান্তি করার না করার জন্য অনুরোধ করে। অপরাজিতা বারবার অনিকেতের বাবাকে অনুরোধ করা যেতে সূর্য এক কটা দিন ছেলের সঙ্গে কোনো রকম অশান্তি না করে। কিন্তু সূর্য কিছুতেই কোন কথা শুনতে চায় না। এরপরে হঠাৎ এসে উপস্থিত হয় শ্যামলী। শ্যামলী এসে তার শ্বশুর মশাই কে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাতে অনিকেতকে কয়েকটা দিন এখানে থাকতে দেন তিমি। শ্যামলীর মুখে এই কথা শুনে প্রথমে অবাক হয়ে যায় সূর্য। কিন্তু শ্যামলী জানায় অনিকেত অহনার জন্য সে কখনোই নিজেকে কষ্ট দেবে না। তাই অহনা এ বাড়িতে বাইরের অতিথির মতই থাকুক। শ্যামলীর কথা ফেলতে না পেরে বাধ্য হয়ে সূর্য রাজি হয়ে যায়।
আরও পড়ুন: আঁখির ক’ষ্টের দিন শেষ! এবার ঝিলিকের দখলে ছাতা বাড়ি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এরপর দেখা যায় সবাই নাচে গানে মেতে উঠেছে। ঢাকের তালে বাড়ি প্রত্যেকেই কোমর দোলাচ্ছে। শ্যামলীর সঙ্গে মন্দারকে নাচতে দেখে রেগে যায় অনিকেত। এরপরে নিজেই ঢাক থামিয়ে দিয়ে অহনাকে বলে বাড়ির প্রত্যেকের জন্য যে উপহার গুলো নিয়ে আসা হয়েছে সেগুলো গাড়ি থেকে নিয়ে আসতে। এরপর অনিকেত সবার হাতে এক এক করে তাদের উপহার তুলে দেয়। শ্যামলীর জন্য কিনে আনা উপহারটা অহনার হাত দিয়ে শ্যামলীর হাতে তুলে দেয়। প্যাকেট খুলে শ্যামলী দেখতে পায় সে যেই শাড়িটা পছন্দ করেছিল ঠিক সেই শাড়িটাই বেছে বেছে কিনে এনেছে অনিকেত।

