অরুণাভকে র’ক্তে ভিজিয়ে চিতার মুখে ছেড়ে দিল শ্যামলী! প্রাণ বাঁচাতে সবটা স্বীকার করবে তো অরুণাভ?

জি বাংলার (zee Bangla) জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে (kon gopone mon bheseche) দিন দিন দর্শকদের মনে উত্তেজনা বাড়িয়ে চলেছে। মন্দার এবং শ্যামলীর জীবনের টানাপোড়েন, দুঃসাহসিক কাজ এবং প্রতিশোধস্পৃহা ঘিরে এই সিরিয়াল এক অন্য উচ্চতায় পৌঁছেছে। সম্পর্কের টানাপোড়েন এবং প্রতিশোধের রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিক বর্তমানে টিআরপির শীর্ষে রয়েছে। প্রতিটি নতুন পর্বে রহস্যের জাল যেমন ঘনীভূত হচ্ছে, তেমনই বাড়ছে উত্তেজনা।
আগের পর্বে দেখা গিয়েছিল, শ্যামলী এবং মন্দার পালিয়ে উত্তরবঙ্গের শ্যামলীর বাড়ির গ্রামে আশ্রয় নিয়েছে। শ্যামলী সাহায্যের জন্য খোকনের স্ত্রীর কাছে পৌঁছায়। অন্যদিকে, মন্দার শ্যামলীর প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। কিন্তু শ্যামলী পুরোপুরি প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় মত্ত। খোকনের স্ত্রীর সঙ্গে শ্যামলীর কথোপকথনের মাধ্যমে নতুন পর্বের সূচনা হয়।
কোন গোপনে মন ভেসেছে আজকের পর্ব ৬ ফেব্রুয়ারি। Kon gopone mon bheseche today episode 6 February
আজকের পর্বে দেখা যায়, শ্যামলীর কৌশলের কারণে খোকনের স্ত্রী অরুণাভ ভৌমিককে ফোন করে জানায় যে শ্যামলী এবং মন্দার তাদের গ্রামে রয়েছে। অরুণাভ পুলিশ নিয়ে সেখানে পৌঁছায়। তবে শ্যামলী এবং মন্দার পূর্বপরিকল্পিত ছকে পুলিশকে ভুল পথে পাঠানো হয়। এরপর মন্দার এবং গ্রামের কিছু যুবক মিলে অরুণাভকে ধরে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। শ্যামলী অরুণাভকে তার কুকীর্তির কথা স্বীকার করানোর চেষ্টা করে। তবে, অরুণাভ কিছুতেই স্বীকার করতে চায় না।
মন্দার এরপর এক বালতি রক্ত অরুণাভের গায়ে ঢেলে দেয় এবং তাকে বোঝায় যে এই রক্তের গন্ধে জঙ্গলের চিতা এসে তাকে আক্রমণ করবে। ভয় দেখানোর পরও অরুণাভ সত্যি কথাটি বলতে নারাজ। শ্যামলী এবং মন্দারের এই কৌশল নতুন মাত্রা যোগ করেছে সিরিয়ালের উত্তেজনায়।
আরও পড়ুনঃ “সম্পর্ক ভাঙায় আর ছবি করিনি!” চুমকি চৌধুরীর সঙ্গে প্রেম থেকে ছবি না করার আফসোস! অভিনেত্রীর জন্মদিনে স্মৃতিচারণায় জয় ব্যানার্জি!
আগামী পর্বে অরুণাভ কি সত্যি কথাটি স্বীকার করবে, নাকি শ্যামলী এবং মন্দারের কৌশল আরও ভয়াবহ রূপ নেবে? দর্শকদের মন রাখতে অপেক্ষা করছে আরও চমকপ্রদ পর্ব।

