এক ধাক্কায় সব শেষ! কমলা নিবসে নতুন মোড়! মাঝ রাস্তায় উল্টে গেলো পরমব্রতর গাড়ি! র’ক্তে ভিজে গেল শরীর! ধারাবাহিকের শুরুতেই শেষ নায়কের যাত্রা? চোখে জল ভক্তদের!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হওয়া নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Komola Nibash) খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িং রুমে জায়গা করে নিয়েছে। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং সম্পর্কের মায়া নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিকের মূল আকর্ষণ হলো এর কাস্টিং। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতির পর টেলিভিশনের পর্দায় ফিরেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদৃতা বসু। যিনি ইতিপূর্বেও একাধিক হিট মেগা ধারাবাহিকে নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে অভিজ্ঞ শিল্পীদের, যাদের সাবলীল অভিনয় ধারাবাহিকের গল্পকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে।
বাংলা সিনেমার জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে ধারাবাহিকের পর্দায় ফিরে পাওয়া ছিল দর্শকদের জন্য এক বড় চমক। ‘কমলা নিবাস’ ধারাবাহিকে তিনি ‘সাগর’ নামক এক মার্জিত ও দায়িত্বশীল চরিত্রের রূপদান করছেন। মূলত সিনেমার ব্যস্ততা কাটিয়ে অনেক বছর পর তাঁকে টেলিভিশনের নিয়মিত প্রজেক্টে ফিরে দেখে আপামর দর্শক উৎসাহিত হয়েছিলেন। সাগর এবং পল্লবীর সম্পর্কের রসায়ন প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। তবে সম্প্রতি গল্পের যে মোড় সামনে এসেছে, তা দেখে অনুগামীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে কি পরমব্রতর সফর এই ধারাবাহিকে মাত্র কয়েক সপ্তাহেই সীমাবদ্ধ ছিল?
ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, চারহাত এক হওয়ার শুভ মুহূর্তে হঠাৎ করেই নেমে এসেছে বিষাদের ছায়া। পল্লবী ও সাগরের বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি সাগর যখন গাড়ি করে আসছিল, পল্লবী তাকে ফোন করে জানতে চায় আর কতক্ষণ সময় লাগবে। ঠিক সেই মুহূর্তেই একটি ঘাতক লরি এসে সজোরে ধাক্কা মারে সাগরের গাড়িতে। ফোনের ওপার থেকে আসা বিকট শব্দ এবং দুর্ঘটনার খবর পল্লবীর সাজানো স্বপ্নকে এক নিমেষে তছনছ করে দেয়। এই দৃশ্যটি এতটাই সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে, নেটিজেনদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গল্পের এই নতুন মোড় থেকে একটি বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, হয়তো পরমব্রত চট্টোপাধ্যায়ের যাত্রা এই ধারাবাহিকে আপাতত এখানেই ইতি। সাধারণত বড় পর্দার অভিনেতারা মেগা ধারাবাহিকে বিশেষ বা সীমিত সময়ের চরিত্রের জন্যই চুক্তিবদ্ধ হন। সাগরের এই ভয়াবহ দুর্ঘটনার মাধ্যমে ধারাবাহিকে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। সূত্রের খবর এবং গল্পের ইঙ্গিত অনুযায়ী, পরমব্রতর প্রস্থান ঘটলে এই ধারাবাহিকের কাহিনীতে খুব শীঘ্রই একজন নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে। পল্লবীর জীবনে সাগরের অভাব পূরণ করতে বা গল্পের চাকা ঘোরানোর জন্য কে সেই নতুন মুখ, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।
আরও পড়ুনঃ ‘রুক্মিণী আমার স্ত্রী কবে হলো?’ ভোটের প্রচারের মাঝেই মেজাজ হারালেন দেব? রুক্মিণীকে ‘বউ’ বলায় অভিনেতার পাল্টা প্রতিক্রিয়ায় শোরগোল নেটপাড়ায়!
ধারাবাহিকের এই নতুন প্রোমো ভিডিও দেখার পর থেকে তো দর্শক অধিক আগ্রহে অপেক্ষা করে আছেন আগামী পর্বগুলি দেখার জন্য। আগামী পর্বে কি হতে চলেছে পল্লবীর সাথে কার ভাগ্য জুড়ে যাবে তবে কি পরমব্রতর যাত্রা এই অল্প সময়ের জন্য সীমিত ছিল ধারাবাহিকে, এসব নিয়ে নানান প্রশ্ন উঠেছে দর্শকমহলে।
View this post on Instagram

