প্রকাশ্যে প্রেমিকাকে প্রেম নিবেদন করলেন ঋত্বিক! অভিনেতার প্রেয়সীকে দেখলে চমকে যাবেন আপনিও!

বাংলা টেলিভিশনের পর্দার এই মুহূর্তে একজন জনপ্রিয় অভিনেতা হলেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)। জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নায়ক চরিত্রের দেখা গিয়েছে ঋত্বিককে (Writwik Mukherjee)। নিজের অভিনয়ের মাধ্যমে প্রথম থেকেই দর্শকের মন জয় করে নিয়েছেন ঋত্বিক। শুরুটা হয়েছিল জি বাংলার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের হাত ধরে। প্রথম ধারাবাহিকেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। এরপরে একে একে মন দিতে চাই এবং বর্তমানে আনন্দীর মতো ধারাবাহিক অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতাকে।

অভিনেতার অভিনয়ের প্রশংসা প্রথম দিন থেকে করছেন মানুষ। দর্শকের মাঝে জনপ্রিয়তা পেতে ঋত্বিককে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। তবে অভিনয় জগতে আসার আগে যে স্ট্রাগলটা করতে হয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য। অভিনেতার অভিনয় জীবনের মত ব্যক্তিগত জীবনেও বেশ চর্চা হয়। দর্শক সবসময়ই নিজেদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী থাকে। আর সেলিব্রেটিদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ কার বা না থাকে।

actor

তেমনই ঋত্বিকের ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের মনে কৌতূহল কম নেই। অভিনেতা বাস্তবে কার সঙ্গে প্রেম করছে, তার প্রেমিকার নাম কি? কোথায় থাকে? সবকিছু জানতে মুখিয়ে থাকেন দর্শক। তবে ঋত্বিক বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলতে কখনোই স্বাচ্ছন্দ বোধ করেন না ঋত্বিক। কিন্তু এবারে নিজের ব্যক্তিগত জীবন খুব বেশি দিন আর ব্যক্তিগত রাখতে পারলেন না অভিনেতা।

অবশেষে নিজের প্রেমিকার ছবি নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন অভিনেতা। এবারে পাহাড়ের কোলে হাঁটু মুড়ে বসে প্রেমিকা কে প্রেমের প্রস্তাব দিলেন অভিনেতা। রোমান্টিক ভাবে প্রেমিকার সাথে ছবি পোস্ট করে নিজেদের সম্পর্ক খোলাখুলি জানালেন দুজনে। ঋত্বিক প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করার পর থেকেই দর্শকের মনে নানা রকমের প্রশ্ন উঠেছে। কে এই মেয়েটি, কি করে, ঋত্বিকের সঙ্গে কবে পরিচয়।

জেনে নিন ঋত্বিকের প্রেমিকার নাম

ঋত্বিকের প্রেমিকার নাম দিশা দাস। অভিনয় জগতের সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন শাড়ি গয়না নিয়ে ভিডিও বানান দিশা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার যাকে বলে। আর তার ভিডিও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। ঋত্বিকের সঙ্গে প্রায় সই তাকে বিভিন্ন ছবি পোস্ট করতে দেখা যায়। তবে তারা যে সম্পর্ক রয়েছে সে কথা সরাসরি কখনোই মুখ ফুটে বলেনি তারা। এবারে ঋত্বিকের পোস্ট করা পাহাড়ের ছবি দেখে সেই ধারণা স্পষ্ট হয়ে গেল দর্শকদের।

আরও পড়ুন: প্রতিপক্ষের সামনে ভয়ে গুটিয়ে গেল আঁখি! ঝিলিক কি আসবে আঁখিকে বাঁচাতে?

সম্প্রতি নিজের প্রেমিকার জন্মদিনে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন দুজনে। সেখানে গিয়ে দিশাকে প্রেমের প্রস্তাব দেন ঋত্বিক। ধারাবাহিকে আনন্দী আদির প্রেমের সম্পর্ক এখনও জমে ওঠেনি ঠিকই তবে বাস্তব জীবনে কিন্তু ঋত্বিকের প্রেম একেবারে জমে গিয়েছে। এর আগে অভিনেতার সঙ্গে অভিনেত্রী শ্রীতমার প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে সেই গুঞ্জন ধামাচাপা পড়ে যায়। বর্তমানে দিশার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঋত্বিক।

Back to top button