গাঁটছড়ায় নতুন চমক, ভক্তদের মন খারাপ দুর করতে নতুন রূপে ধারাবাহিকে কাম ব্যাক করছেন খড়ি!

এই মুহূর্তে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের একটি হলো স্টার জলসা গাঁটছড়া ধারাবাহিক। এই ধারাবাহিকে তিন জোড়া জুটি তে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাচ্ছি। খড়ি ও ঋদ্ধিমানের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জী। আর রাহুল দ্যুতির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অনিন্দ্য চ্যাটার্জি।
আর অন্যদিকে বনি এবং কুনালের চরিত্রে দেখা যাচ্ছে নবাগতা অভিনেত্রী অনুষ্কা গোস্বামী এবং রিয়াজ নস্কর কে। এই তিন জুটির গল্প নিয়েই চলছিল এই ধারাবাহিক। শুরুর দিকে এই ধারাবাহিক TRP তালিকায় ভালো ফলাফল করলেও বর্তমানে খুব একটা ভালো ফলাফল চোখে পড়ছে না। TRP তালিকায় অনেকটাই নিচে নেমে গিয়েছে এই ধারাবাহিক। তাই মাঝে মাঝে শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
তার মাঝে ঘটে গেল আরেক দুর্ঘটনা। সন্তানের জন্ম দিতে গিয়ে মারা গেল গল্পের নায়িকা খড়ি। যদিও এমনটা হতেই হত কারণ স্টার জলসা চ্যানেলের সাথে চুক্তি শেষ হয়েছে অভিনেত্রী সোলাঙ্কির। এই মুহূর্তে তিনি অভিনয় থেকে একটু বিরতি নিতে চান। শারীরিক অসুস্থতায় অনেকটাই ভেঙ্গে পড়েছেন তিনি তাই দেড় বছরের এই দীর্ঘ পরিশ্রম থেকে ব্রেক নিয়ে ঘুরতে যেতে চান পরিবারের সাথে। এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।
চলতি ধারাবাহিক থেকে নায়িকা চলে যাওয়ায় এই ধারাবাহিকের শেষ হওয়ার গুঞ্জন আরো জোরদার হয়েছিল। তবে শেষ হয়নি ধারাবাহিক শুরু হয়েছে নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের নতুন নায়িকা কথা চক্রবর্তী। তবে এতে মন ভরছে না দর্শকদের তারা দেখতে চান খড়িকে। কারণ খড়ির জন্যই জমে উঠেছিল ধারাবাহিক তাকে ভালোবেসেই অনেক মানুষ রোজ দেখতেন গাঁটছড়া। আর এইবার খড়ি প্রেমী দর্শকদের জন্য রয়েছে সুখবর। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি ধারাবাহিককে ফিরতে চলেছেন খড়ি।
অনেক সময় এমন হয়ে থাকে কিছুদিন ব্রেক নিয়ে নতুন ভাবে ধারাবাহিকে কাম ব্যাক করেন নায়ক নায়িকা। ধারণা করা হচ্ছে গাটছড়া ধারাবাহিকের ক্ষেত্রেও হতে চলেছে এমনটাই। কিছুদিন ব্রেক নিয়ে নিজেকে সুস্থ করে আবার নতুন রূপে গাঁটছড়ায় কামব্যাক করতে পারেন নায়িকা খড়ি। ধীরে ধীরে এই জল্পনা আরো দৃঢ় হয়ে উঠছে। তাহলে কি খুব তাড়াতাড়ি আমরা শোলাঙ্কিকে দেখতে পাবো এই ধারাবাহিকে নতুন রূপে? এখন সেটাই দেখার বিষয়।
View this post on Instagram

