বিন্দি ঋদ্ধির বিয়ের দিন আসবে খড়ি! গাঁটছড়া ধারাবাহিকের নতুন অধ্যায়তেও শুরু পুরনো রসায়নের চমক

স্টার জলসার (Star Jalsha) অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গত এক বছরেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে আসছে এই সিরিয়াল। এখন যেখানে বহু সিরিয়াল ২-৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে যায়, সেখানে ঋদ্ধি (Riddhiman)-খড়ির (Khori) সিরিয়াল সগৌরবে এক বছর পার করে ফেলেছে। যা নিঃসন্দেহে সিরিয়ালের টিমের কাছে একটি বড় প্রাপ্তি।
যদিও নায়িকা খড়ি তথা অভিনেত্রী শোলাঙ্কি রায় ‘গাঁটছড়া’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সিরিয়ালের জনপ্রিয়তাও খানিকটা কমে গিয়েছে। ধারাবাহিকের নতুন ট্র্যাক অনেকেরই পছন্দ হচ্ছে না। বিশেষত বিন্দি (Bindi) চরিত্রটির সঙ্গে ঋদ্ধির রসায়ন দেখতে একেবারেই ভালোলাগছে না অনেকের। বেশিরভাগ দর্শকদের একটাই দাবি, খড়িকে ফিরিয়ে আনা হোক।
‘গাঁটছড়া’র নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের গল্প এখন বেশ কয়েক বছর এগিয়ে গিয়েছে। সিংহ রায় পরিবারের নতুন প্রজন্ম তথা ঋদ্ধি, কুণাল এবং রাহুলের সন্তানদের নিয়ে এখন এগোচ্ছে সিরিয়ালের গল্প। তবে সবার মাঝে আলাদা করে নজর কেড়েছে বিন্দি চরিত্রটি। তাঁর সঙ্গে ঋদ্ধির রসায়ন দেখে অনেকেই অনুমান করেছিলেন, তাঁকে হয়তো ঋদ্ধির নতুন নায়িকা হিসেবে দেখাতে চাইছেন নির্মাতারা। তবে দর্শকদের মন রাখতে আর টিআরপি বাড়াতে এবার নির্মাতারা নিয়ে এলো এক অসামান্য চমক।
দেখা যায়, কনের সাজে বিন্দি পালিয়ে গিয়েছে। তাঁর পিছু নিয়েছে বেশ কয়েকজন গুণ্ডা। ঠিক সময়ে সেখানে উপস্থিত হয় ঋদ্ধি। কনের বেশে থাকা বিন্দিকে বাসে তুলে নিয়ে বাঁচায় সে। ‘গাঁটছড়া’র এই প্রোমো দেখেই দর্শকরা নিশ্চিত হয়ে গিয়েছেন, বিন্দিই ঋদ্ধির নতুন নায়িকা। তবে এত সহজে কোনো টুইস্ট না এনেই কি বিয়ে হয়ে যাবে ঋদ্ধি আর বিন্দির? না এমনটা হতে পারে না। তাদের বিয়ের দিনই উপস্থিত হচ্ছে খড়ি!
যদিও এই সবটাই দর্শকদের ধারণা মাত্র, এখনও অব্দি এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা ধারাবাহিক নির্মাতাদের থেকে নিশ্চিত ভাবে কোনো কিছু জানা যায়নি। তবে যদি সত্যি ফিরে আসে খড়ি তাহলে এটুকু চোখ বন্ধ করে বলা যায় আবার মুহূর্তের মধ্যে নিজের পুরনো জায়গায় ফির আসবে গাঁটছড়া। সবাইকে টেক্কা দিয়ে টিআরপি লিড করবে এই ধারাবাহিক। আর পূরণ হবে দর্শকদের মনের ইচ্ছা।

