শেষের পথে জি বাংলার দারুন জনপ্রিয় ধারাবাহিক! স্লট লিড সত্ত্বেও চ্যানেল শেষ করছে এই ধারাবাহিক
শেষ হচ্ছে জি বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক, খবর সামনে আসতেই মন খারাপ দর্শক মহলের

চারিদিকে এখন নতুনের আগমন আর পুরাতনের বিসর্জন। স্টার জলসায় (Star jalsha) দেখা গেছে একাধিক ধারাবাহিকের আগমন। আর সাথে সাথেই বিদায় হয়েছে পুরানো ধারাবাহিক। কিছু ধারাবাহিক সাথে সাথে বিদায় না হলেও শোনা যাচ্ছে এবার শেষ হবে। এটা শুধু স্টারের চিত্র নয়, জি বাংলাতেও (Zee Bangla) দেখা গেছে এমনই দৃশ্য।
ইতিমধ্যেই শেষ হয়ে গেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক শেষ হওয়ার পর, তার জায়গায় এসেছে ফুলকি। বর্তমানে জি বাংলায় বেশ কিছু ধারাবাহিকের অবস্থা বেশ সংকটাপন্য। সেই ধারাবাহিক গুলির মধ্যে রয়েছে ইচ্ছে পুতুল, মুকুট এবং বর্তমানে গৌরী এলো ধারাবাহিকটিও।
দর্শকরা ধারণা করেছিলেন খুব তাড়াতাড়ি এই ধারাবাহিক গুলির মধ্যেই শেষ হয়ে যাবে একটি মেগা সিরিয়াল। আর এইবার প্রকাশ পেল সেই ধারাবাহিকের নাম। ইচ্ছে পুতুল ধারাবাহিকটি এই মুহূর্তে শেষ হওয়ার সম্ভাবনা কম। স্লট হারা হলেও ধারাবাহিকের সদ্য প্রবেশ করেছে নতুন চরিত্ররা। অন্যদিকে মুকুট ধারাবাহিকটিকেও এমন হঠাৎ শেষ করে দেওয়া সম্ভব নয়।
তবে কি গৌরী এলো? না এই ধারাবাহিকটিতেও সদ্য ঢুকেছে নতুন মুখ অভিনেতা। বর্তমানে জি বাংলার একটি অপেক্ষাকৃত পুরনো ধারাবাহিক হচ্ছে খেলনা বাড়ি। ধারাবাহিকটিতে গল্প প্রায় শেষের দিকে। ধরা পড়েছে আসল কালপ্রিট। অন্যদিকে ধারাবাহিকের গল্প বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এইসব কিছু দেখে দর্শকদের মনে হচ্ছে এইবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে খেলনা বাড়ি ধারাবাহিকটি।
সম্প্রতি ধারাবাহিকের আসতে চলেছে নতুন প্রোমো। যেখানে দেখা যাবে গুগলির বিয়ে। দর্শকদের ধারণা এরপরেই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। তবে যদিও এই তথ্য এখনো অব্দি টেলি পাড়ায় ওঠা গুঞ্জন মাত্র। এখনো নিশ্চিত ভাবে কোন বিশ্বস্ত সূত্র মারফত কোন খবর পাওয়া যায়নি।

