বন্ধের মুখে জি বাংলার হিট সিরিয়াল! সেই টাইম স্লটে আসছে মানালির ‘কার কাছে কই মনের কথা’, এবার কোপ পড়লো কোন জনপ্রিয় সিরিয়ালের ওপর?

এই সময় প্রতিটি মেগাটিকে রয়েছে তাদের টিআরপির উপর। যে মেগার টিআরপি যত বেশি, সেই ধারাবাহিকের স্থায়ীকাল তত বেশি। আর তাই এই টিআরপি বাড়ানোর চেষ্টায় বর্তমানে সমস্ত ধারাবাহিক একপ্রকার যেন যুদ্ধে নেমেছে। আর সেই যুদ্ধে জেতার জন্য একের পর এক টুইস্ট আনছে ধারাবাহিকগুলো।
কিছুদিন আগেই জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচারিত হয়। ধারাবাহিকটির নাম কার কাছে কই মনের কথা। এই ধারাবাহিকে স্নেহা বাসবদত্তা মানালি মুখ্য ভূমিকায় আছে এছাড়াও আরো দুজন চিরপরিচিত নারী মুখ আছেন। মোদ্দা কথা হল ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে যে নায়ক-নায়িকা নয় গল্পের মূল ফোকাস হলো পঞ্চকন্যা তাদের জীবনের গল্প এই ধারাবাহিক, গণ্ডি ভেঙে তাদের বেরিয়ে আসার গল্পই হলো এই ধারাবাহিক।
কিন্তু এতদিন অব্দি ধারাবাহিকটি কোন সময়ে অর্থাৎ কোন স্লটে আসবে সেটা জানা যায়নি। এইবার ধারাবাহিকের প্রথম সম্প্রচারের দিন এবং সময় প্রকাশ করল চ্যানেল। এই নতুন মেগার সম্প্রচারের সময় দেখে মাথায় হাত খেলনা বাড়ির ভক্তদের। জি বাংলার নতুন ধারাবাহিক আসতেই কোপ পরলো খেলনা বাড়ির উপর। ধারাবাহিকটি আসতে চলেছে ৩ জুলাই থেকে প্রতিদিন সাড়ে ছটায়। আর ঠিক এই সময়েই জি বাংলায় সম্প্রচারিত হয় খেলনা বাড়ি।
এখন অব্দি খেলনা বাড়ি ধারাবাহিকের নতুন কোন স্লট ঘোষণা করেনি জি বাংলা। তবে কি খেলনা বাড়ির পরিবর্তেই আসতে চলেছে কার কাছে কই মনের কথা? এমনটাই ধারণা দর্শকদের। বর্তমানে টিআরপিতেও তেমন আশানুরূপ ফল দিতে পারছিল না এই ধারাবাহিক। তবে কি এখানে ইতি হতে চলেছে মিতুল ইন্দ্রের যাত্রার?
শোনা যাচ্ছে এমনটা নাও হতে পারে। জি বাংলার আরও একটি ধারাবাহিক হলো সোহাগ জল। এই ধারাবাহিক টিআরপিও তেমন প্রত্যাশিত ফল দিচ্ছে না। কিছুদিন ধরেই শেষ হওয়ার তালিকায় সোহাগ জলের নাম বারবার উঠে আসছে। তাই এমনটাও শোনা যাচ্ছে যে সোহাগ জল ধারাবাহিকের স্লটে খেলনা বাড়ি ধারাবাহিককে সম্প্রচার করা হবে এবং শেষ করে দেওয়া হবে সোহাগ জল ধারাবাহিকটিকে। এইবার সবটাই নির্ভর করছে এই চ্যানেল কর্তৃপক্ষের উপর।

