দর্শকদের জন্য ভীষণ খারাপ খবর, ২৩শে নভেম্বর শেষ জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক!

বর্তমানে বাংলা বিনোদনের (Entertainment) চ্যানেলগুলিতে সম্প্রচারিত ধারাবাহিকগুলি (Bengali Serial) খোলামকুচির মতন শুরু হচ্ছে আবার শেষ হয়ে যাচ্ছে। কোনো ধারাবাহিকেরই কোনো নিশ্চয়তা নেই। আর এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো টিআরপি (TRP)।

পূর্বের তুলনায় এখন বিনোদনের চ্যানেলের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। আর তার সাথে বেড়েছে ধারাবাহিকের সংখ্যাও। ফলে কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই ভেবে উঠতে পারেন না দর্শকমহল। আবার কিছু কিছু ক্ষেত্রে কোন একটি ধারাবাহিক টেলিভিশনের এবং তার প্রতিযোগী ধারাবাহিকটিকে ওটিটি মাধ্যমে দেখেন দর্শকরা।

ফলে দুটো ধারাবাহিকই দর্শকরা দেখতে পারেন। তবে টেলিভিশনে সেই ধারাবাহিকটিকে না দেখলে তার টিআরপি বৃদ্ধি পায় না। যার দরুন কম টিআরপির জন্য সেই ধারাবাহিকটিকে শুরুতেই শেষ করে দেয় চ্যানেল। এমন অনেক উদাহরণ রয়েছে যারা দর্শকদের ভীষণ প্রিয় হলেও কেবলমাত্র কম টিআরপির জন্য খুব বেশি দিন সম্প্রচারিত হতে পারেনি।

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল খুব তাড়াতাড়ি নাকি শেষ হতে চলেছে জি বাংলার ইচ্ছে পুতুল। প্রথম থেকেই খুব একটা ভালো টিআরপি টানতে পারেনি এই মেগা। তাই দর্শকদের মন জয় করলেও চ্যানেলে খুব বেশিদিন টিকতে না পারাটাই স্বাভাবিক। কিছুদিন আগেই স্লট অব্দি পরিবর্তন করা হয়েছিল এই মেগার।

Bengali serial

এর পাশাপাশি দর্শকদের জানানো হয়েছিল যে আর খুব বেশিদিন খেলনা বাড়ি ধারাবাহিকটিকে সম্প্রচার করবে না চ্যানেল। এইবার প্রকাশ পেল ধারাবাহিকের শেষ সম্প্রচারের তারিখ। ২৩ শে নভেম্বর শেষবারের মতন সম্প্রচার হয়ে টেলিভিশন থেকে বিদায় নিচ্ছে খেলনা বাড়ি।

Back to top button