‘এতটা কষ্ট কীভাবে অভিনয়ে ফুটিয়ে তুলবো বুঝতে পারছিলাম না, তারপর সবটা হয়ে গেল’ প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা জানালো পর্দার মিতুল

বাংলা ধারাবাহিক (Bengali Serial) জগতে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং বিশ্বজিৎ ঘোষকে (Biswajit Ghosh)। নিত্যদিন ধারাবাহিকে আসছে টুইস্ট। প্রিয় দর্শকেরা অনেকেই ভালোবেসে অভিনেত্রীর নাম দিয়েছেন ‘লেডি সিংহাম’। তাঁর প্রতিবাদী চরিত্র মন ছুঁয়েছে দর্শকদের। দর্শকদের মনোরঞ্জন দিতে ধারাবাহিকে আসছে একের পর এক টুইস্ট। আর পুরোনো সমস্ত ধারাবাহিকের মধ্যে বেশ জনপ্রিয় ‘খেলনা বাড়ি’। এই সিরিয়ালের মিতুল চরিত্রটি বেশ পছন্দ করেন সিরিয়াল প্রেমীরা। আর সে কারণেই সন্ধ্যা হলেই টিভির সামনে বসে পড়েন বাড়ির মা-কাকিমার। বর্তমানে খেলনা বাড়ি ধারাবাহিকে নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক বছরের লিপ।

আর এর মাঝেই বদলে গেছে অনেক কিছু। বড় হয়ে গেছে গুগলি। বদলে গেছে প্রত্যেকের চেহারা। যেখানে সবার চোখে মুখে কথাবার্তায় বয়সের ছাপ স্পষ্ট। বয়সের ছাপ চোখে পড়ছে মিতুল ইন্দ্রর। অন্যদিকে কলি ও তার স্বামীর বয়সও বেশি সুন্দর ভাবে বোঝানো হয়েছে ধারাবাহিকে।

aratrika maity

মারা গেছে তাদের দাদু। যিনি বরাবরই পজিটিভ চরিত্রতে অভিনয় করে আসছিলেন। ১০ বছর পর ধারাবাহিকে কি হবে? কেমন থাকবে মিতুল আর ইন্দ্রর সম্পর্ক? এখন এই প্রশ্নই জাগছে দর্শক মনে। আর এর মাঝেই নিজের অভিজ্ঞতা সংবাদ মাধ্যমের সাথে ভাগ করে নিলেন অভিনেত্রী মিতুল।

প্রথম বার মা হচ্ছেন অভিনেত্রী, কেমন অনুভূতি ছিল তার, তিনি জানান খুব ভয় পেয়েছিলেন তিনি, কীভাবে গোটা বিষয়টাকে নিজের অভিব্যক্তি দিয়ে ফুটিয়ে তুলবেন তা বুঝতে পারছিলেন না। এমনও হয়েছে তিনি তার মাকে ফোন করে জিজ্ঞাসা করেছেন যে মা হতে কেমন কষ্ট হয়। তিনি আরো বলেন যে কষ্টটা শুধু মাত্র একজন মা এত কষ্ট করে সহ্য করে যেটা একজন সাধারণ মানুষের কাছে বোঝা বা অনুভব করা অসাধ্য সেটা শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে কীভাবে মানুষকে বোঝাবে সেটা নিয়ে বেশ দ্বন্দ্বে পড়েছিলেন তিনি।

এই কিছু দিন কেমন কেটেছে জিজ্ঞাসা করায় অভিনেত্রী জানিয়েছেন ভীষণ মজা হয়েছে। সবাই হাসি ঠাট্টা ইয়ার্কি পিছনে লাগা এইসব করে কাটিয়েছে। তবে তার মাঝে একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়ে গেছে মিতুল আর সেই শিশুটির মধ্যে। মিতুল থাকে ঘুম পাড়িয়েছে, খেলা করেছে। একটা মায়ার বাঁধন তৈরি হয়ে গেছে তাদের মধ্যে।

Back to top button