খড়িকে স্মৃতি বুকে নিয়েই রুক্মিণীর সাথে নতুন ভাবে পথ চলার চেষ্টায় ঋদ্ধি! খড়ি নেই তবু তার অনুভূতি আছে গাঁটছড়ায় বলছে দর্শকরা

স্টার জলসার (Star jalsha) এককালীন বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaatchora)। ধারাবাহিকটি প্রথমদিকে জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এমনকি বেশ কিছুবার বাংলা টপার হয়েছিল শোলাঙ্কি এবং গৌরবের এই ধারাবাহিক। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের মূল আকর্ষণ হল ঋদ্ধিমান এবং খড়ি’র রসায়ন।

এখন গল্প অনেকটাই পরিবর্তন হয়েছে

যদিও ধারাবাহিকের গল্প এখন বদলে গেছে। মারা গিয়েছে খড়ি, ধারাবাহিক লিপ নিয়েছে। যেখানে খড়ি আর ঋদ্ধিমানের সন্তানদের নিয়ে এগোচ্ছে গল্প। শারীরিক অসুস্থতার কারণে গাঁটছড়া ছেড়ে দেন শোলাঙ্কি। তবে দর্শক আজও মিস করছেন তাদের প্রিয় খড়িকে। খড়ি ছাড়া যেন ‘গাঁটছড়া’ অসম্পূর্ণ।

এই অসম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ করার জন্য কাউকে তো একটা লাগতোই আর সেই জায়গাটাই পূরণ করেছে রুক্মিণী সেন। বর্তমান গল্প অনুযায়ী ধীরে ধীরে রুক্মিণীর প্রতি ভালোলাগা তৈরি হচ্ছে ঋদ্ধিমান সিংহ রায়ের। কিন্তু তাই বলে খড়িকে একবিন্দুও ভোলেনি সে। এখনো গোটা দিনে হওয়া সমস্ত ঘটনা তার ফটোর সামনে দাঁড়িয়ে না বললে ঘুম আসে না ঋদ্ধিমানের।

কিছুদিন আগেই দেখানো হয়েছিল বিন্দি বলে একটি চরিত্রকে। কিন্তু ঋদ্ধিমান এবং বিন্দিকে একসাথে দেখে ক্ষেপে উঠেছিলেন দর্শকরা। যদি তারা জুটি বাধতো তাহলে সেটা দর্শকদের একেবারেই মনপুত হতো না। কিন্তু রুক্মিণী সেনের সান্নিধ্য বেশ পছন্দ করছেন দর্শক মহল।

আরও পড়ুনঃ অবশেষে ধরা পড়লো দেবু, স্বয়ম্ভুর গলা শুনেই হতবাক মেহেন্দি! আজ হবে জগদ্ধাত্রীর প্রোমো এপিসোড, টিভির আগেই জেনে নিন কী হল

খড়ির স্মৃতি নিয়েই ঋদ্ধির মত দর্শকদের মনেও জায়গা করছে রুক্মিণী

এসবের মাঝে কিন্তু কোনভাবেই খড়ির উপস্থিতি একটুখানিও কমে যায়নি বা কমিয়ে দেয়নি চ্যানেল। বরং তার উপস্থিতিকে সাথে নিয়েই একটি সুন্দর নতুন সম্পর্কে এগুলোর পরিকল্পনা করছে ঋদ্ধিমান। এবং এই বিষয়টি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তারা ঋদ্ধিমান এবং রূপিণী সেনকে একসাথে দেখতে খুবই পছন্দ করছেন।

Back to top button