রাগী ঠামকে গুন্ডাদের ডেরায় দেখে চমকে গেল মিহি! কীকরে মায়ের কোলে ফিরবে সে?

জি বাংলার ( Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি ( Ke prothom kache esechi )। এই ধারাবাহিকে দেখা যায়, মধুবনীকে শায়েস্তা করবার জন্য কমলিনী তার লোক দিয়ে মধুবনীর ছোট্ট মেয়ে মিহিকে কিডন্যাপ করে। ঋকের কাকিমা অমৃতা ঋকের ঠাম্মিকে সন্দেহ করলে‌ও মধুবনী কিন্তু প্রথম থেকেই সন্দেহ করতে থাকে কমলিনীকে।

Ke prothom kache eshechi 10 September today full episode (কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ১০ ই সেপ্টেম্বর পুরো পর্ব)

এই ধারাবাহিকের শুরুতে দেখা যায় আশ্রমে গিয়ে মধুবনী আর ঋক জিজ্ঞাসাবাদ করতে থাকে সকলকে। গুরুদেব আশ্রমের সিকিউরিটি গার্ডকে বলে তোমরা বলো অস্বাভাবিক কোন কিছু দেখেছ কিনা! এখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ের জীবনের প্রশ্ন! তখন সিকিউরিটি গার্ড বলে আশ্রমবাসী মহিলার পোশাকে এক মেয়েকে দেখেছি ছোট্ট একটা বাচ্চাকে সাদা গাড়িতে তুলতে। এরপর মধুবনী আর ঋক আর একমুহুর্ত দেরি না করে সামনের দোকানে গিয়ে খোঁজ করতে থাকে।

Ke prothom kache eshechi is going to end

আশ্রমের সামনের লোকটার দোকানে একটি সিসিটিভি ফুটেজ ছিল সেই ফুটেজ খতিয়ে দেখে নেয় মধুবনী আর ঋক। সেই সিসিটিভি ফুটেছে দেখতে পাওয়া যায় একটা সাদা গাড়িতে ওই আশ্রমবাসী মহিলার ছদ্মবেশে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গেছে, ফুটেজটা অস্পষ্ট হলেও মধুবনী বুঝতে পারে ওটা মিহি আর তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ঋক গাড়ির নাম্বারটা দেখে লিখে নেয়। অন্যদিকে কমলিনী ঐ ডেরাতে যায় সকলকে টাকা দিতে তখন কমলিনীর গলা শুনে মিহি বুঝতে পারে রাগী ঠাম এসেছে!

সে রাগী ঠাম বলে চিৎকার করতে থাকে! কিন্তু কেউ তার কাছে আসে না বরং তার কাছে আসে গুন্ডার দল! অন্যদিকে মধুবনী আর ঋক খোঁজ করতে করতে পৌঁছে যায় সেই গুন্ডার ডেরায় যেখানে মিহিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তারা মিহিকে দেখতে পায় না কিন্তু একটা গুন্ডা সেখানে ঘাপটি মেরে বসে ছিল তাকে মারতে থাকে ঋক। সেই গুন্ডা জানিয়ে দেয় যে মিহিকে তারা ভিখারিদের ডেরাতে দিয়ে আসা হয়েছে।

আরও পড়ুন: পুজোর আগেই বিরাট খবর! আবারো ছোটপর্দায় মিঠাই! কবে, কোথায়?

সেখানে চোখ অন্ধ করে হাত-পা ভেঙে তাকে দিয়ে ভিক্ষা করানো হবে। এটা শুনে প্রথমে মধুবনী প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ে তারপর পুলিশ আসে আর মধুবনী বলে তুই আগে ভিখারিদের ডেরায় আমাকে নিয়ে চল। অন্যদিকে দেখা যায় ভিখারীদের ডেরায় মিহির যখন হাত পা ভাঙতে যাবে তখন অন্যান্য ভিখারীরা এসে বলে ও আমাদের বন্ধু ও খুব ভালো গান গাইতে পারে ওর ক্ষতি করোনা এই বলে মিহিকে গান গাইতে বলে আর বাকি ভিখারীরা ভাবতে থাকে কীভাবে মিহিকে বাঁচানো যায়। কিন্তু মিহির গান শেষ হয়ে গেলে গুন্ডাটা মেয়েকে অন্ধ করবে বলে একটা শিক পুড়িয়ে মিহির দিকে যেতে থাকে তখন একটা হাত গুন্ডাটাকে থামিয়ে দেয়! তাহলে কি ঋক আর মধুবনী চলে এলো?

Back to top button