আবার এক মিষ্টি প্রেমের গল্প নিয়ে জি বাংলায় ফিরল মোহনা! “কে প্রথম কাছে এসেছি”র প্রথম ঝলক দেখেই প্রেমে পড়বে দর্শক!

বর্তমানে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগত মানে একাধিক নতুন নতুন সব ধারাবাহিকের (Bengali Serial) সম্ভার। এখন টিআরপিতে রাজত্ব চলছে বিনোদনের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla)। একাধিক স্লট জিতে এবং চ্যানেলের দুটি ধারাবাহিককে বেঙ্গল টপার এর জায়গায় বসিয়ে দর্শকদের মনে অনেকটা জায়গা দখল করেছে এই চ্যানেল। তবে এটুকুতে থেমে থাকেনি জি বাংলা। এইবার এই চ্যানেলে আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক।

দর্শকরা হয়তো দেখে থাকবেন, এই মুহূর্তে ধারাবাহিকের পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচার শুরু করে সেগুলির গল্প পূর্বের তুলনায় অনেক বেশি আধুনিক এবং নতুনত্বের ভরপুর হয়। যা দর্শকদের সহজেই দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আর এমন আধুনিক গল্প সমৃদ্ধ ধারাবাহিকের সম্প্রচারের দিক থেকে বর্তমানে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে জি বাংলা। যার ফলে আগের থেকে অনেকটাই বেড়েছে চ্যানেলের টিআরপি। আবারো এক নতুন গল্প হাজির করছে এই চ্যানেল।

আসছে কে প্রথম কাছে এসেছি

বেশ কিছুদিন আগেই দর্শকদের জানানো হয়েছিল যে জি বাংলায় আসতে চলেছে বাংলা টকিজ প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক। যার নাম কে প্রথম কাছে এসেছি। পাশাপাশি এটাও জানানো হয়েছিল খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহের মধ্যেই প্রকাশ পাবে এই ধারাবাহিকের প্রথম ঝলক। জানা গিয়েছিল এই ধারাবাহিকটিকে জায়গা করে দিতেই নাকি শেষ হয়ে যাচ্ছে একই প্রোডাকশন হাউজের আরও একটি ধারাবাহিক মন দিতে চাই। অবশেষে প্রকাশ পেল এই নতুন ধারাবাহিকের প্রথম প্রোমো।

সবাইকে মুগ্ধ করলো মোহনা মাইতি

ধারাবাহিকের প্রথম ঝলকে দেখা যায়, অফিসে কাজ শেষ করে নিজের মেয়েকে এদিক ওদিক খুঁজছে মোহনা। হঠাৎ করেই সে দেখতে পায় তার মেয়ে তার বসের সাথে খেলাধুলা করছে। এরপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে বৃষ্টি নামে আর নায়িকার বস তাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতেই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে নায়িকার মেয়ে। এরপর নায়ক জানায়, সে এই বাচ্চাটার আর নায়িকার দায়িত্ব নিতে চায়। কিন্তু নায়িকা পন করেছে একলা থাকার এবং নিজের মেয়েকে একাই বড় করার।

আরও পড়ুন: এক নয়, টানা দু’ঘণ্টার মহাপর্ব দেখানো হবে টেলিভিশনের এই জনপ্রিয় ধারাবাহিকে! নাচে গানে মেতে উঠবেন সবাই

এই ঝলক প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মনে উত্তেজনা একেবারে তুঙ্গে। এক্কেবারে নতুন এবং অন্যরকম একটা গল্পর সাক্ষী হতে চলেছেন জি বাংলার দর্শক মহল। এই ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী মোহনা মাইতিকে। তার অভিনয় মন কেড়ে নিয়েছে দর্শকদের। তবে কবে এই ধারাবাহিকটি সম্প্রচার পাবে সেই বিষয়ে এখনো অবধি কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চ্যানেল কর্তৃপক্ষ।

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)

Back to top button