টেলিভিশনের পর্দা থেকে গায়েব খড়কুটোর “সৌজন্য” ! বহুদিন দেখা মেলেনি নতুন কোনো ধারাবাহিকে! কোথায় হারিয়ে গেলেন অভিনেতা কৌশিক রায়?

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন কৌশিক রায় (Koushik Roy)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা শুধুমাত্র ছোটপর্দায় নয় একাধিক ছবিতেও কাজ করেছেন। বালিঝড়, কুসুমদোলা, খড়কুটো, ফাগুন বউ, পুন্নি পুকুর, আলোর কোলের মত একাধিক ধারাবাহিকে (Bengali Serial) অভিনয় করেছেন অভিনেতা।

এছাড়াও অন্য বসন্ত, তিন পাত্তি, একলা চলো, ফ্লাইওভার, ধর্মযুদ্ধ প্রলয়-এরমতো একাধিক ছবিতেও অভিনয় করেছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল জি বাংলার আলোর কোলের ধারাবাহিকে অভিনয় করতে। অভিনেতা হিসেবে পজিটিভ, নেগেটিভ দুই ধরনের চরিত্রে একাধিকবার অভিনয় করে দর্শকের মন জয় করেছেন অভিনেতা।

তবে বেশ কয়েক বছর হয়ে গেল অভিনেতাকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না সেভাবে। কোথায় হারিয়ে গেলেন অভিনেতা? কেন তাকে নতুন ধারাবাহিকে দেখা যাচ্ছে না? সেই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক মহলে।

কৌশিক যে কোন চরিত্রে নিজেকে দারুণ ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন বারবার। তিনি এমন একজন অভিনেতা যিনি দীর্ঘদিন ধরে অভিনয় জগত থেকে হারিয়ে গিয়েছেন সেই নিয়ে তো দর্শকের কৌতূহল হবেই। তার ছবি অন্য বসন্ত নিয়ে আজও চর্চা হয় দর্শক মহলে।

আরও পড়ুনঃ জেলে বসেই নিজেকে নির্দোষ প্রমাণ করার নতুন সূত্র পেল পারুল! বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল পুরনো শত্রু! দুর্ধর্ষ আজকের পর্ব

শেষবার আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। কিছুদিন আগে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন হাউসের জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে দর্শক তাকে নতুন ধারাবাহিক আবার দেখতে চাইছেন। কবে তাকে আবার দেখা যাবে সেই নিয়ে কৌতুহল শুরু হয়েছে সকলের ।

Back to top button