“আমি উচ্ছে খেতে ভালোবাসি” মিঠাই শেষের পরেই সব গসিপের অবসান ঘটিয়ে আদৃতের সাথে সম্পর্কে শিলমোহর দিলেন কৌশাম্বী!

বেশ কিছুদিন ধরেই প্রেমের জল্পনা, গসিপ সবকিছুই দুজন ব্যক্তিকে ঘিরে। তাঁরা হলেন মিঠাই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ তথা আদৃত রায় (Adrit Roy) ও ধারাবাহিকে সিদ্ধার্থের দিদিয়া অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তী। মিঠাই খ্যাত সিদ্ধার্থের একটি ১০ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু তার প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার। বিয়ের পিঁড়িতে বসার দিনক্ষণও নাকি ঠিক হয়ে গিয়েছিল তাদের।
কী কারনে ভেঙে গিয়েছিল তাদের সম্পর্ক সেটা জানা সম্ভব হয়নি। খুব বেশি দিন হয়নি অন্য এক পুরুষের সঙ্গে আংটি বদল সারেন আদৃতের পুরানো প্রেমিকা সুপ্রিয়া। তারপর থেকেই উঠে এসেছে আদৃত ও কৌশাম্বীর (Kaushambi Chakraborty) সম্পর্কের খবর। তারপর তারা যেখানেই যান না কেন কখনোই নজর অ্যারায় না দর্শকদের।
এমন অনেক মানুষ আছে বিশেষ করে সেলিব্রিটি, যারা সবসময় গসিপের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সেটা প্রেম সংক্রান্ত বিষয় হোক বা অন্য কোনো বিষয়। আর এমনি একজন মানুষ হলেন কৌশাম্বী চক্রবর্তী। গুঞ্জন, গসিপ আর রটনা, কৌশাম্বী চক্রবর্তী যা করেন তাই নিয়েই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। আদৃত রায়ের সঙ্গে তাঁর বিশেষ বন্ধুত্ব নিয়ে কটূক্তি চলতে থাকে ক্রমাগত। এতদিন চুপই ছিলেন অভিনেত্রী। আদৃত রায়ের সঙ্গে তাঁর প্রেম আছে নাকি নেই, তা নিয়ে কোনওদিনই মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
বহু কটাক্ষ সহ্য করেছেন অভিনেত্রী। অনেক অপমানিত হয়েছে নেটিজেনদের থেকে, অনেক অপবাদ সহ্য করতে হয়েছে তাকে। বহুবার অভিনেত্রী সহ্য করতে না পেরে নিজের মুখ খুলেছেন এবং যথোপযুক্ত উত্তর দিয়েছেন। কিছুদিন আগে এই নিয়ে আদৃতকেও জবাব দিতে শোনা যায়। হাজারো মানুষের কটাক্ষ কটুক্তিকে সাইডে রেখে দিব্যি নিজেদের মতো দিন কাটাচ্ছেন কৌশাম্বি আর আদৃত।
View this post on Instagram
দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে দিদির প্রশ্নের মুখে এবার নিজের মুখে স্বীকার করেই নিলেন অভিনেত্রী যে ‘তার উচ্ছে খেতে ভালো লাগে।’ খানিকটা মজার সুরে রচনা ব্যানার্জি জিজ্ঞাসা করেন ‘অনেক কিছুই তো শুনছি আমার তো করলা খেতে খুব ভালো লাগে তোমার কি ভালো লাগে উচ্ছে?’ যার উত্তরে অভিনেত্রী বলেন ‘হ্যাঁ আমার উচ্ছে ভালো লাগে আমি তেতো খাই।’ দিদি জিজ্ঞেস করেন ‘সম্পর্কের বিষয়টা বাড়িতে জানানো হয়েছে নাকি আমি জানলাম?’ অভিনেত্রী উত্তর দেন ‘আসলে ডিসিশন নেওয়াটা একটা বড় ব্যাপার, আগেও নিয়েছি। তো একটু সময় লাগছে তবে এটুকু বলতে পারি আগামীতে যা হবে ভালোই হবে।’ এছাড়াও বিভিন্ন কথোপকথনে বুঝিয়ে দেন যে তারা সম্পর্কে রয়েছেন শুধু প্রকাশ্যে আনার অপেক্ষা। দিদি আর কৌশম্বীর এই কথোপকথন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

