‘শোকেস দেখে গোডাউনের আন্দাজ করে লাভ নেই…’ কাকে খোঁচা মেরে এমন কথা বললেন কাঞ্চন?

তৃতীয়বার বিয়ের পর থেকেই অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) সোশ্যাল মিডিয়াতে বারবার চর্চায় উঠে এসেছেন। অনেক বাধা-বিপত্তি কটাক্ষের সম্মুখীন হওয়ার পর সুখের সংসার গড়ে নিয়েছেন স্ত্রী শ্রীময়ীর সাথে। বিয়ের পর থেকে নানান রকম সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে দুজনকে। বিভিন্ন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাদের। সেই সমস্ত খারাপ দিকগুলো পেছনে সরিয়ে রেখে এগিয়ে চলেছে নিজেদের সুন্দর জীবনের দিকে। তাঁদের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা চর্চা। এসব তর্ক বিতর্কের মাঝেই চলছে তাদের সুখের সংসার।

বর্তমানের ছোট্ট কৃষভিকে নিয়ে ব্যস্ত রয়েছে দুজনেই। পাশাপাশি কাঞ্চন ও নিজের আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত আর শ্রীময়ী দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার টেলিভিশনের ছোট পর্দায় ফিরেছেন। স্টার জলসার নতুন ধারাবাহিক বুলেট সরোজিনীর হাত ধরে আবারো পর্দায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

কাঞ্চনের জীবন নিয়ে বরাবর সমালোচনা হয়ে এসেছে। স্ত্রী, সন্তান সবাইকে নিয়েই সমালোচনার মুখে পড়েছে অভিনেতা। তবে সেসব বিষয়ে খুব একটা কান দেন না অভিনেতা। সম্প্রতি আমার বস ছবির প্রচার নিয়েই ব্যস্ত রয়েছে কাঞ্চন। তাই মাঝেই সাক্ষাৎকারে এই কন্ত্রভার্সি, সমালোচনা নিয়ে মুখ খুললেন।

অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর সমালোচনা হয়েছেন। তিন তিনবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা। সেই নিয়েই তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন, “পাশের পাড়ার হারুদারও এমন অনেক গল্প আছে শুধু তফাৎ হলো সে ক্যামেরার সামনে নেই বলে সেটা সামনে আসছে না। এরকম অনেকেরই ১৩ টা হানিমুন আর ১ টা বিয়ে। আমি নিজের কাছে সৎ থাকতে চাই।”

আরও পড়ুনঃ গুপ্ত দরজার সন্ধান পেতেই হাতে চাঁদ পেল ফুলকি! এর পেছনেই লুকিয়ে রয়েছে ফুলকির জন্ম রহস্য! ফাঁ’স আজকের পর্ব

এই কথা বলে নেটিজেনদের মুখের উপর জবাব দিয়েছিলেন তিনি। তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিনই কন্ত্রভার্সি থামবে না। তাই তো অভিনেতা অভিনেত্রীরা এই সব বিষয়ে কান দেন না। কাঞ্চনও তাদের মধ্যেও একজন।

Back to top button