গুপ্ত দরজার সন্ধান পেতেই হাতে চাঁদ পেল ফুলকি! এর পেছনেই লুকিয়ে রয়েছে ফুলকির জন্ম রহস্য! ফাঁ’স আজকের পর্ব

দীর্ঘদিন ধরে দর্শকদের মনে রাজত্ব করা ধারাবাহিক (Bengali Television) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে রোহিত ফুলকির জুটি দর্শকদের তো এখন ভীষণ পছন্দের। প্রথম দিন থেকে ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিচে এই জুটি। প্রায় সপ্তাহতেই টিআরপি তালিকায় দর্শকদের চমকে দেয় এই ধারাবাহিক।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয় ফুলকি রোহিতকে নিয়ে যায় বড় রানীর ঘরে। কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হয় না তাদের। তাই ফুলকির মাথায় অন্য প্ল্যান আসে। এদিকে ফুলকির এই রাজবাড়ির নিরস পার্টি মোটেই পছন্দ হয় না। কিন্তু রাজবাড়ির পার্টি তো এরকমই হয় সেটা সবাই মিলে ফুলকিকে বোঝাতে থাকে। তারপর রায়চৌধুরী বাড়ি থেকে বাকি সবাই চলে আসে। ধানু তো সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়। এতদিন পর সবাইকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে।

Bengali serial

কিন্তু ধানুকে এভাবে দেখতে ফুলকি একেবারেই পছন্দ করে না। তাই ফুলকি বলে নাচ গানের ব্যবস্থা করতে হবে। এদিকে ছোট রানী মার ছোট ছেলে নাচ গানের ব্যবস্থা করার জন্য বলে। কিন্তু ছোট রানী স্পষ্ট মুখের উপর না করে দেয়। আর তারপরে ফুলকি এবং তমাল মিলে নাচ গানের ব্যবস্থা করে। রায়চৌধুরী বাড়ির সবাই মিলে মেতে ওঠে নাচ গানে। জমে ওঠে আদিত্য ধানুর রিসেপশনের সন্ধ্যে। এদিকে ফুলকি রোহিতকে নিয়ে বড় রানী মাকে কিভাবে ঘর থেকে বের করে আনা যায় সেই বুদ্ধি আটতে থাকে এবং রাজবাড়ীতে যে অনেক গোপন রাস্তা থাকে সেই সম্পর্কেই জানতে চাই ছোট রাজা বাবুর কাছে।

রাজা বাবু তখন একেবারে খোশ মেজাজে মদ্যপান করছিলেন। সেই সুযোগে ফুলকি ছোট রাজাবাবু সম্বোধন করে, তার রাজত্বের আরও প্রশংসা করে রাজ বাড়ির গোপন রাস্তার কথা জানতে চায়। রাজা বাবুও ফুলকিদের কথায় নিজেকে আসল রাজা ভেবে রাজবাড়ির অনেক গল্প বলতে থাকে।

আরও পড়ুনঃ ‘ওর তো নিজের জাতের ঠিক নেই…একটা কানের নিচে দিতে হয়!’ কবীর সুমনের বক্তব্যে ক্ষেপলেন দর্শক! দেশদ্রোহী গান আর পাল্টিবাজ খাওয়া মন্তব্যে বিস্ফোরক নেটিজেনরা!

রাজবাড়ীর সেই গোপন রাস্তা দেখে তো অবাক হয়ে যায় রোহিত ফুলকি। এরপর ছোট রাজা চলে গেলে ফুলকি রোহিত মিলে ওই গোপন রাস্তা দিয়ে কিভাবে যাওয়া যায় সেটাই দেখতে থাকে। আর ফুলকি একাই সেই রাস্তা দিয়ে ঠিক পৌঁছে যায় বড় রানীর ঘরে। তারপর রোহিত ফুলকি মিলে বড় রানীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে ধানু ও আদিত্যর রিসেপশনের পার্টিতে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button