ইতিহাস গড়ছে কমলীনি! চোখের জল না ফেলে অসৎ স্বামীর থেকে মুক্তি ছিনিয়ে নিয়েছে নায়িকা! লড়াই করেছে মানসিক বিকারগ্রস্ত ছেলের সঙ্গেও!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।
বর্তমানে বেশিরভাগ ধারাবাহিকগুলি হয় নারীকেন্দ্রিক। নারীদের ঘিরে ধারাবাহিকের নানান গল্প ফুটিয়ে তোলা হয়। সেরকমই একটি নারীকেন্দ্রিক ধারাবাহিক হল স্টার জলসার চিরসখা। বেশ কয়েক মাস হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়।ধারাবাহিকের গল্প লিখছেন জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। যার লেখা একাধিক ধারাবাহিক বহু বছর ধরে দেখে আসছি আমরা।
লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প মানেই কিছুটা নতুনত্বের ছোঁয়া থাকবে গল্পে। যেমন লীনা গঙ্গোপাধ্যাযের নিজের কলমে কমলিনী চরিত্রটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যা সত্যি দর্শকদের মুগ্ধ করছে। বিগত কয়েক বছরে এই ধরনের চরিত্র দেখেননি দর্শক। আমার বরাবর দেখে এসেছি সমাজে নারীরা সবসময় পুরুষদের সব কথা শুনেছে। তাদের সহ্য করেছে, নিজেদের মনের ইচ্ছে অনিচ্ছার কথা কখনো মুখ ফুটে বলেনি। আমাদের ছোটবেলা থেকে তাই শেখানো হয়েছে মা ঠাকুমাদের দেখে আমরা সেই শিক্ষাই পেয়েছি। কিন্তু কমলিনী চরিত্রটি এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে লেখিকা যা সত্যি প্রত্যেকের মন জয় করে নিয়েছে।
কমলিনী বুঝিয়ে দিয়েছে সমাজে মেয়েরাও যে মাথা তুলে দাঁড়াতে পারে, মেয়েরা যে মনের ইচ্ছে মুখ ফোটা বলতে পারে। অন্যায়ের বিরুদ্ধে আপোষ না করে স্বামীর অন্যায়কে প্রশ্রয় না দিয়ে নিজের মনের ইচ্ছেকে মর্যাদা দিয়েছে কমলিনী। এই যে এত বছর পর কমলিনীর স্বামী ফিরে এলো সেখানে হতেই পারতো তার জায়গায় অন্য কেউ থাকলে স্বামীকে গ্রহণ করে নিত। কিন্তু কমলিনী, সত্যের সাথে লড়াই করেছে। সমাজের ভয়ে চুপ করে থাকেনি।
আরও পড়ুনঃ যে কোনও দিন অভিনয় ছেড়ে দেবেন ঋতাভরী চক্রবর্তী? কেন ইন্ডাস্ট্রি ছাড়ার কথা ভাবছেন জনপ্রিয় অভিনেত্রী?
কমলিনীর চরিত্রটি প্রথমদিকে ভীষণই দুর্বল ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। কিন্তু যতদিন গেছে সেই চরিত্রটি সাহসী, প্রতিবাদী এবং নারী শক্তির উৎস হয়ে উঠেছে। সমাজের ধরা বাধা নিয়ম, সমাজের লাঞ্ছনা, অপমান এই সমস্তর কথা না ভেবে শুধুমাত্র নিজের কথাটা ভেবেছে কমলিনী। যেটা আজকালকার নারীরা ভুলেই গিয়েছে। আর পাঁচটা ধারাবাহিকে নারীদের চরিত্র যেভাবে ফুটিয়ে তোলা হয় লীনা গঙ্গোপাধ্যায় কিন্তু চিরসখা ধারাবাহিকে কমলিনী চরিত্রটা একেবারে সকলের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

