দুর্গার হাতেই রাজত্ব! দুর্গাই সিংহাসনের মালিক! সমস্ত সম্পত্তি তার হাতেই তুলে দিল কৌশিকী! দুর্ধর্ষ আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা বৈদেহীকে সব দায়িত্ব দিয়েছে রান্না করার। কচু বাটা থেকে শুরু করে আরও অনেক রান্না করতে বলে তাকে। বৈদেহী প্রথমে রাজি হতে চায় না কিন্তু দুর্গা ঠিক নিজের বুদ্ধিতে নিজের কায়দায় নিজের ঠাকুমাকে রাজি করিয়ে ফেলে। সাথে দুর্গা এটাও বলে তার মায়ের সাথে যা যা হয়েছে তার সাথে উৎসব মুখার্জির হাত আছে। এই শুনে বেশ ঘাবড়ে যায় বৈদেহী।

এরপর দুর্গা যায় ডিপার্টমেন্টে কাঁকনের শাশুড়ির সাথে দেখা করতে। সেখানে আবারো জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুর্গার হাতে এখন যথেষ্ট প্রমাণ আছে। এই সবের পিছনে রয়েছে দিব্যা সেন। আর কাঁকনের শাশুড়ির মতন এরকম আরও অনেকে সেই ষড়যন্ত্রের শিকার। ডিপার্টমেন্টের সবাই তদন্তের জন্য দুর্গার থেকে তথ্য প্রমাণ গুলো চায় কিন্তু দুর্গা কিছুতেই তাদের হাতে সেইসব প্রমাণ তুলে দিতে চায় না।
যাওয়ার জন্য দুর্গা কাঁকনের শাশুড়িকে জানিয়ে যায় তার ছেলে বৌমা ভালো আছে। এরপর ডিপার্টমেন্টে আসে স্বয়ংম্বু। সে এসে দুর্গাকে সব তথ্য প্রমাণ তার হাতে তুলে দিতে বলে। সেগুলো তদন্তের কাজে লাগবে। কিন্তু দুর্গা কিছুতেই রাজি হয় না সেগুলো দেওয়ার জন্য। দুর্গা বলে নিজের মায়ের সাথে হওয়া অন্যায় সে নিজেই খুঁজে বের করে শাস্তি দেবে।
আরও পড়ুনঃ পারুলের সামনে এলো বসু বাড়ির গোপন রহস্য! আড়ালে থাকা শ’ত্রুকে চিনে ফেলল পারুল! ফাঁ’স ধারাবাহিকের আজকের পর্ব
এরপর বাড়িতে গিয়ে দুর্গা দেখে তার ঠাকুমা কচু বাটছে। দুর্গার আদেশ মতিন সব কাজ করছে। এমনকি বৈদেহীর এই বিরল দৃশ্য কাঁকনকে দিয়ে ক্যামেরা বন্দী করায়। আর অন্যদিকে রাজনাথ দুর্গাকে আড়ালে নিয়ে গিয়ে জানায় এই মুখার্জি ইন্ডাস্ট্রির যোগ্য উত্তরাধিকারী হবে দুর্গা। কৌশিকী তার হাতে সব দায়িত্ব তুলে দেবে।

