গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি নতুন! খবর পেতেই সব ফেলে ছুটে গেল কমলিনী! ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

স্টার জলসার (Star jalsha) সদ্য শুরু হওয়া ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।
ধারাবাহিকে একটি অসমবয়সী প্রেম ফুটিয়ে তোলা হবে আগামী দিনে সেটা ধারাবাহিকের গল্প সেদিকে এগোচ্ছে তাতেই বোঝা যাচ্ছে। আর বাকি পাঁচটা ধারাবাহিকের চেয়ে যে এই ধারাবাহিক একেবারেই আলাদা হতে চলেছে সেটা প্রথম থেকেই বোঝা গিয়েছিল। আর যেখানে ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, সেখানে তো আলাদা কিছু হতেই হবে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে কমলিনী ভাবে হয়তো বুবলাই আসবে ভেবেই নতুন আসেনি। কারণ বুবলাই নতুনকে পছন্দ করেনা। ওদিকে নতুনের তো অবস্থার আরও অবনতি হতে থাকে। নতুনের ফোন থেকে বারবার কমলিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্ত ফোন ধরতে পারে না। কমলিনী মঞ্চে উঠে পুরস্কার নেয়, নতুনকে সবকিছুর জন্য ধন্যবাদ দেয়।
নতুনের ইনস্টিটিউট থেকে তো বারবার কমলিনী এবং নতুনের দাদার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু কাউকে ফোনে পাওয়া যায় না সেই সময়, কারণ সবাই অনুষ্ঠানে ব্যস্ত ছিল। অনুষ্ঠানে নিজের মনের সব কথা মঞ্চে উঠে জানায় কমলিনী। সবাইকে জানাই নতুনের জন্যই আছে সে আজ এই জায়গায় দাঁড়াতে পেরেছে। কমলিনীর বক্তব্য শুনে সকলেই তো বাহবা জানায় কমলিনীকে।
আরও পড়ুনঃ হাত ফসকে বেরিয়ে গেলো উৎসব! খুড়োকে খুঁজে বের করতে নতুন পথ বেছে নিল দুর্গা! ফাঁ’স আজকের পর্ব!
এরপর অনুষ্ঠান-পর্ব সেরে সবাই যখন বাড়ি ফিরছে তখন কমলিনী মিঠি সবাই মিলে আলোচনা করতে থাকে নতুন কেন এলো না। নতুন আসেনি ঠিকই কিন্তু নতুন কমলিনীকে ফোন করেছিল। নতুনের উপর রাগ করে কমলিনী ফোন করতে চায় না। কিন্তু মিঠি বাধ্য করে ফোন করতে। কমলিনী ফোন করায় স্বতন্ত্র ছাত্ররা ফোন উঠিয়ে ইনস্টিটিউটে যা যা ঘটনা ঘটেছে সমস্তটা জানায়। সবকিছু শুনেই হাসপাতালে সবাইকে নিয়ে ছুটে যায় কমলিনী। ডাক্তার জানিয়েছে স্বতন্ত্র এখন একটু সুস্থ, কিন্তু তার যত্ন নেওয়া সবথেকে জরুরি এখন। কমলিনী ঠিক করে স্বতন্ত্রকে যেভাবেই হোক তাদের বাড়িতেই ফিরিয়ে নিয়ে যাবে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

