পল্লবীর বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা জানাল আদি! আদির সাথেই কি তবে শেষ পর্যন্ত জুড়ে যাবে পল্লবীর ভাগ্য? দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় পথচলা শুরু করেছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Kamala Nibas )। গতকালের পর্বে দেখানো হয়েছে, পল্লবীর বিয়ে নিয়ে হঠাৎ করেই পরিবারে অশান্তি শুরু হয়। সাগরের বোন স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের মনের মতো আয়োজন না হলে এই বিয়ে হবে না। একদিকে বরের বাড়ির বড় বড় চাহিদা, আর অন্যদিকে পল্লবীর বাবা শ্রীনিবাস বাবুর সাধারণ জীবন এই দুইয়ের চাপে পড়ে পল্লবীর বিয়ে এখন ভাঙার মুখে।

বিপদের সময়েই চেনা যায় কে আপন আর কে পর। পল্লবীর নিজের মেজ বোন আর জামাই যখন শুধু নিজেদের কথা ভাবছে, তখন ছোট বউয়ের পরিবারের প্রতি ভালোবাসা দেখে সবাই অবাক। পরিবারের এই কঠিন সময়ে ছোট বউ যেভাবে সবার পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো পরিবারের প্রবীণ সদস্যদের ভালোবাসা। যখন তাঁরা তাঁদের সারাজীবনের জমানো শেষ টাকাটুকু হাসিমুখে পল্লবীর জন্য দিয়ে দেন, তখন বোঝা যায় আজও পরিবারে মায়া-মমতা টিকে আছে। বড়দের এই আশীর্বাদ আর সাগর-পল্লবীর সুন্দর রসায়ন দর্শকদের মনে শান্তির পরশ বুলিয়ে দেয়।

পল্লবী তার বাবা-মায়ের কষ্ট খুব ভালো বোঝে। তাই সে নিজেই প্রস্তাব দেয় বিয়ে পিছিয়ে দেওয়ার জন্য, এমনকি নিজের অফিস থেকে টাকা নেওয়ার কথাও বলে। কিন্তু বাবা শ্রীনিবাস বাবু অনেক আত্মসম্মানী মানুষ। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, নিজের মেয়ের দায়িত্ব তিনি নিজেই পালন করবেন, সন্তানের থেকে টাকা নেবেন না।

আরও পড়ুনঃ দাদাগিরির মঞ্চে মহারাজকে চমকে দিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়! অভিনেতার বিশেষ প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন সৌরভ গাঙ্গুলী!

কমলা নিবাস আসলে আমাদের চারপাশের সাধারণ মানুষের জীবনের গল্প। এখানে কোনো বাড়তি নাটক নেই, আছে শুধু এক মধ্যবিত্ত বাবার লড়াই। সীমিত আয়ের মধ্যে মেয়ের জন্য সেরাটা করার যে চেষ্টা আর আত্মসম্মান রক্ষার যে লড়াই তা প্রতিটি সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ওদিকে আদি পল্লবীর বিয়ের জন্য শুভেচ্ছা বার্তা জানায়। পল্লবীর মা নিজেই আদির সাথে দেখা করতে গিয়ে পল্লবীর বিয়ের খবর দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button