মানিককে পড়া বোঝাতে এবার ইশকুলে কমলাকান্তের ছদ্মবেশে কমলা! এবার কী কান্ড হতে চলেছে? নতুন প্রোমোতে আরও জমজমাট কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ

খুব বেশিদিন হয়নি স্টার জলসাতে (Star Jalsha) শুরু হয়েছে নতুন সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এই নতুন সিরিয়ালের নায়ক-নায়িকার বয়স কিন্তু খুবই কম। সুকৃত সাহার সঙ্গে সিরিয়ালে জুটি বেঁধেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অয়ন্যা চ্যাটার্জী (Ayanna Chatterjee)। অয়ন্যা এই সিরিয়ালের নায়িকা কমলা চরিত্রে অভিনয় করছেন।

ব্রিটিশ শাসনকালের আমলে যখন জমিদারি প্রথা ছিল এই বাংলায়, তখনকার দিনে রায়বাহাদুর উপাধি পাওয়ার জন্য বহু জমিদার ইংরেজদের তাবেদারি করতেন। তেমনই একজন মানুষ হলেন কমলার বাবা। আর এর ঠিক বিপরীতপন্থী হলেন নায়ক মানিকের বাবা। এখন এই দুই পরিবার নিয়ে কী কী মজার ঘটনা ঘটবে সেটা সময় বলবে।

সম্প্রতি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে একটি নতুন প্রোমো ভিডিও রিলিজ হয়েছে। এখানে দেখানো হয় মানিকের পরীক্ষার ফল দেখে মোটেই খুশি নয়, তার বাবা। সে বলে যদি পরবর্তী পরীক্ষায় ভালো ফল না করে তাহলে বাড়ি থেকে দূর করে দেবে তাকে। সেই সময় মানিকের পিসি বলে ওঠে বউয়ের পাল্লায় পড়ে মানিক উচ্ছনে যাচ্ছে তাই ওই বউকে আগে বিদায় করো।

মানিক তখন বলে তার বউয়ের কোন দোষ নেই। স্কুলের মাস্টাররাই পড়া বোঝাতে পারে না। তখন কমলা মানিকের কানে কানে বলে সে যদি তার সাথে স্কুলে যেতে পারতো তাহলে তাকে সব পড়া সহজ করে বুঝিয়ে দিত। আর এর পরের সিনেই দেখানো হয় মানিকের সাথে ছেলে সেজে কমলাকান্ত মুকুজ্যে হয়ে স্কুলে হাজির হয়েছে কমলা।

আর এই প্রোমো ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন দর্শকরা। কী হবে এইবার যদি মানিকের মা, পিসি, জেনে যায় এই ঘটনা? কমলা কি পারবে মানিককে মাস্টার মশাইয়ের পড়া সহজ করে বুঝিয়ে দিতে? নাকি তার আগেই ধরা পড়ে যাবে মানিকের বাড়ির লোকেদের কাছে? এখন সেটাই দেখার বিষয়।

Back to top button