কাঁকনের হাতেই জব্দ দিব্যা সেন! দিব্যার আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মিশিয়ে মায়ের অপমানের বদলা নিল সে!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী (Jagaddhatri)। এই ধারাবাহিকের গল্প বর্তমানে বেশ কিছু ভাগে বিভক্ত হয়ে দৌড়াচ্ছে। একদিকে যেমন মুখার্জি বাড়ি থেকে আলাদা হয়ে নিজে হাতে সংসার সাজাচ্ছে অন্তঃসত্তা জগদ্ধাত্রী, অন্যদিকে উৎসবের থেকে সরে জগদ্ধাত্রীর সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে মেহেন্দির। আর আরেক দিকে সমরেশের সঙ্গে জোর করে বিয়ে করতে গিয়ে আইবুড়ো ভাতের দিন থেকেই জোর বিপদে দিব্যা সেন।
জগদ্ধাত্রী আজকের পর্ব ২৮শে মে(Jagaddhatri Today Episode 28th May)
ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রীর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গেছে মেহেন্দি। আর সেই কথা শুনে বেজায় রেগে গেল উৎসব। মুখার্জি বাড়িতে রীতিমতো তোলপাড় শুরু করেছে সে। উৎসবের কাণ্ড দেখে সাংভী বলে, মেহেন্দি ওর দিদির সঙ্গে সম্পর্ক ভালো করছে তাই দেখে উৎসবের রাগের কারণ কেন? কেন উৎসব সব সবসময় মেহেন্দিকে এই ভাবে অপমান করে? এমন সময় সেখানে চলে আসে বৈদেহী মুখার্জি। উৎসবের হয়ে গলা মেলাতে থাকেন তিনি।
উৎসবকে তিনবার বাঁচিয়েছে জগদ্ধাত্রী। তাই দেখে চোখ খুলে গেছে মেহেন্দির। কিন্তু উৎসব, বৈদেহী মুখার্জি, দেবু দা জ্যাস সান্যালের উপকার মানতে নারাজ। সবটাই জগদ্ধাত্রীর প্ল্যান। বলছেন তাঁরা। সাংভী জগদ্ধাত্রীর হয়ে কথা বলায় উৎসব ঘুরিয়ে তাঁকে অপমান করে। সব কিছু দেখে, বুঝে বৈদেহী মুখার্জি কেন এখনো চুপ করে আছে, তা প্রশ্ন করে সাংভী।
এদিকে, দেখা যাচ্ছে মহা ধুমধাম করে দিব্যা সেনের আইবুড়ো ভাত আয়োজন করা হয়েছে। আর ঠিক সেখানেই কৌশিকীকে অপমান করতে থাকে দিব্যা সেন। দূরে দাঁড়িয়ে কাঁকন মেননের থেকে সবটা জানতে পারে। তারপর দিব্যা সেনকে শায়েস্তা করতে ফন্দি আঁটে কাঁকন। দিব্যার খাবারের থালায় নুন, লঙ্কা, আর জোলাপ মিশিয়ে দেয় সে। বোঝাই যাচ্ছে এই খাবার খেয়ে জোর জব্দ হবে দিব্যা।
আরও পড়ুন:উড়ানের খলনায়ক ধ্রুবর বিপরীতে থাকছেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা! জানুন কে
এরপর দেখা যায়, মেহেন্দি বাড়ি আসেনি বলে চিন্তায় ঘুম আসছে না উৎসবের। তখন বৈদেহী মুখার্জি উৎসবের ঘরে এসে দাঁড়ায় এবং বলে, মেহেন্দির রাশ টানার পালা এসেছে। জগদ্ধাত্রী কিছুতেই উৎসবের কাছ থেকে মেহেন্দিকে কাড়তে পারবে না। মায়ের কথা শুনে অবাক হয়ে যায় উৎসব মুখার্জী। এরপর কী হতে চলেছে সেটাই এখন রহস্য।

