ধারাবাহিকে বিরাট চমক! স্বয়ম্ভুকে রাতারাতি বদলে দিলো নায়িকা জগদ্ধাত্রী!

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো একটানা দর্শকদের মনে রাজত্ব করে এসেছে তাদের মধ্যে অন্যতম জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই নতুন চমকের কারণে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী। শুধু তাই নয়, এই ধারাবাহিকটির হাত ধরেই নিজেদের গৌরব ফিরে পেয়েছে ব্লুজ প্রোডাকশন হাউজ (Blues Production House)। জগদ্ধাত্রীর কারণে চলতি সময়ে ব্লুজ প্রোডাকশন হাউজের নাম দর্শকদের মুখে মুখে।

তবে তার পাশাপাশি প্রতি সপ্তাহে গল্পে একের পর এক নতুন নতুন চমক বাড়িয়ে দিয়েছে আকর্ষণ। একসময় একটানা টিআরপি তালিকায় রাজত্ব করেছে এই ধারাবাহিক। চলতি সময়ে তার জনপ্রিয়তা খানিকটা কমে গেলেও ফের স্বমহিমায় ফিরেছে জ্যাস সান্যাল। ফলে বেড়েছে ধারাবাহিকের টিআরপি। গত সপ্তাহে কথাকে হারিয়ে ফের স্লট ছিনিয়ে নিয়েছে জি বাংলার সিংহবাহিনী মা অর্থাৎ জগদ্ধাত্রী।

তবে সম্প্রতি ধারাবাহিকে এসেছে বিরাট মোড়। ইতিমধ্যেই কাঁকনকে নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। কাকলি দেবীকে উদ্ধার করতে হয়ে সেই ঝামেলায় পরে যায় ছোট্ট কাঁকন। যদিও ওই একরত্তি মেয়ে গুন্ডাদের সামনেও সাহস হারায়নি একেবারে। পরবর্তী সময়ে জ্যাস সান্যালের বুদ্ধিতেই কাঁকন আর কাকলি দেবীকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায়। যদিও কাঁকনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে মেনন।

কি দেখা গেছে জগদ্ধাত্রীর আজকের পর্বে?

তবে কাঁকন ঘরে ফিরতেন উৎসবকে তুলে নিয়ে আসে জ্যাস সান্যাল। শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা। একের পর এক প্রশ্ন তিনি ছুঁড়ে দেওয়া হয় উৎসব আর দিব্যা সেনের দিকে। যদিও মুখে এখনও কুলুপ এঁটে রয়েছে দিব্যা আর উৎসব। এদিকে গতবারের মতোই ছেলের শোকে খাওয়া দাওয়া সিকে তুলেছেন বৈদেহি মুখার্জী। তবে এবার স্ত্রীর কথায় কর্ণপাত করেননি রাজনাথ। উল্টে জানিয়ে দিয়েছেন এবার যথাযথ শাস্তি পাবে উৎসব।

আরও পড়ুন: মেয়েদের কি আর গতি নেই? পালিয়ে গিয়ে সেই নায়কের ঘাড়েই উঠতে হয়! চলবে না এই নাটক!

পাল্টে গেল স্বয়ম্ভু! একি কাণ্ড করল জগদ্ধাত্রী

তবে তার মাঝেই শোনা গেল বড় খবর। স্বয়ম্ভুর ভোল পাল্টে দিল জগদ্ধাত্রী। কি ভাবছেন এবার কি হবে? নানা চিন্তা নেই। ধারাবাহিকে নয়, নিছক খেলার ছলেই অনস্ক্রিন বরের মাথায় ঝুঁটি বেঁধে দিচ্ছিলেন আপনাদের সকলের প্রিয় জ্যাস সান্যাল। অভিনেত্রী অঙ্কিতা এবং সৌম্যদীপের এরূপ মজার খুনসুঁটি সামাজিক মাধ্যমে দেখতে ভীষণ পছন্দ করেন নেটিজেনরাও। অভিনেত্রীর কান্ড দেখে হেসে গড়িয়ে পড়েছিলেন নেটিজেনরাও। মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স।

 

View this post on Instagram

 

A post shared by Soumyadeep Mukherjee (@soumya18_)

Back to top button