অশনি সংকেত! ফের নতুন ধারাবাহিকে ফিরছে “জুন আন্টি”, এবার কার ঘরে আগুন জ্বালাতে দেখা যাবে?

বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের বহু তারকাই দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। কেবল ইতিবাচক চরিত্রের মধ্যে দিয়েই যে জনপ্রিয়তা পাওয়া যায়, তেমনটা কিন্তু নয়। নেতিবাচক বা নেগেটিভ চরিত্রের মধ্যে দিয়েও দর্শকদের প্রিয় হয়ে ওঠা যায়। আর এই নেগেটিভ চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের মনে পাকাপাকি জায়গায় তৈরি করে নেওয়া একজন অভিনেত্রী হচ্ছেন উষসী চক্রবর্তী (Usashi Chakraborty)। এনাকে জুন আন্টি নামেই দর্শকরা বেশি চিনবেন।
অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক শ্রীময়ী দিয়ে দর্শকমনে জায়গা করে নিয়েছিলেন উষসী চক্রবর্তী। আর সেই কারণেই এই ধারাবাহিক শেষ হলেও, জুন আন্টিকে নিয়ে দর্শকদের মাঝে চর্চা এখনও তুঙ্গে। সমাজ মাধ্যমের পাতায় যখনই তিনি কোনও পোস্ট করেন তাতে পড়ে হাজার হাজার লাইক আর কমেন্ট। অনেকের মুখে থাকে একটা প্রশ্ন, কবে ছোট পর্দায় ফের দেখা যাবে উষসীকে? এইবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এর পর্দায় ফিরছেন জুন আন্টি।
শ্রীময়ী চলাকালীন জুনের সাজ, জুনের স্টাইল, জুনের কথা বলার ধরণ সবই নকল হয়েছইল। জুন আন্টি ছাড়া শ্রীময়ী! এ যেন ভাবাই যায় না। এখনও সমাজ মাধ্যমের পাতায় চোখ রাখলেই একাধিক মিম চোখে পড়ে জুন-কে ঘিরে। কিন্তু এতদিন কেন ধারাবাহিক জগৎ থেকে দূরে ছিলেন তিনি? সেই কথা নিজেই জানালে অভিনেত্রী।
উষসী এক সংবাদ মাধ্যমকে এর কারণ হিসেবে জানিয়েছেন, ‘একটানা কাজ করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। শ্রীময়ীর পর অনেক প্রস্তাবই পেয়েছি। সবই ফিরিয়ে দেই। একটু বিরতি চেয়েছিলাম। এই চরিত্রটা শুনে বেশ আগ্রহী হলাম বলে কাজ শুরু করেছি।’

শোনা গেল নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। যতদূর জানা গেছে, কালার্স বাংলা চ্যানেলে ফিরছেন তিনি। এই চ্যানেলের সম্প্রচারিত টুম্পা অটোওয়ালি ধারাবাহিকে বেশ প্রধান চরিত্রেই দেখা যাবে তাকে। এই ধারাবাহিকেও তার চরিত্র কিছুটা জুন আন্টির মতনই অর্থাৎ ফের একবার নেতিবাচক চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। উষসীর চরিত্রের নাম অস্মিতা। অরিঞ্জয় ও অশোকের বোন সে। পরিবারের অমতে বয়সে অনেক বড় একজনকে বিয়ে করায় বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বহু বছর পর আবার সে ফিরেছে। উদ্দেশ্য অসম্মানের বদলা নেওয়া।

