ঋষি ব্যানার্জির সাথে বোনের বিয়েহল ফন্দি আঁটলো নিশা! দিদির প্ল্যানে হাত মেলালো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা তো মাথা ফাটিয়ে উজির কাছে গিয়ে নাটক করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তারপর নিশা বাড়িতে এসে দেখে উজি বাড়িতে নেই। উজিকে নিয়ে শুরু হয় নিশার চিন্তা। ক্যাটারিং এর কাজের সূত্রে ব্যানার্জি বাড়িতে গিয়ে উপস্থিত হয় উজি। বিরাট জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছে, লোকজন, খাওয়া-দাওয়া এলাহি ব্যবস্থা।

সবকিছু দেখে উজির ভিতরে রাগ তৈরি হয়। ঋষিকে এত আনন্দ উৎসব করতে দেখেই তো তার ভেতরের রাগ আরো জেগে ওঠে। কিন্তু উজি আসলে নিশাকে কোন খারাপ কাজ করা থেকে আটকাতেই ব্যানার্জি বাড়িতে ঢুকেছে। তাই কিভাবে দিদিকে খুঁজবে সেই উপায় খুঁজতে থাকে। এরপর ওয়াশরুমে যাওয়ার নাম করেই উজি উপরে উঠে যায়। আর সেখানেই হাতেনাতে ধরা পড়ে ঋষির কাছে। প্রথমে তো ঋষি উজিকে নানান রকম প্রশ্নের জর্জরিত করে তোলে। কিন্তু উজি কোনোভাবে নিজের মুখ দেখায় না, আর কোনো প্রশ্নের উত্তরও দেয় না। তারপরই ঋষির দাদু চলে আসে সেখানে আর তখনের মতন বেঁচে যায় উজি।

এদিকে নিশা সমানে উজিকে ফোন করে যাচ্ছে। বোনকে বাড়িতে না দেখে সে ভীষণ চিন্তা করতে থাকে। তারপরে বাড়িওয়ালা মুখে যখন শোনে উজি একটা কাজে বাইরে বেরিয়েছে নিশা বুঝতে পারে না উজি কোথায় যেতে পারে। উজি নিশাকে ফোন করার পর জানতে পারে নিশার মাথা ফেটে গিয়েছে নিশা উজিকে বোঝায় ঋষি ব্যানার্জির গুন্ডা তার মাথা ফাটিয়ে দিয়েছে। তাকে মেরে ফেলতে লোক পাঠিয়েছে কোনরকমে প্রাণে বেঁচে এসেছে সে।

আরও পড়ুনঃ সবাইকে চমকে দিয়ে প্রথম স্থানে চিরদিনই তুমি যে আমার! প্রথম পাঁচে এবার জিয়ের রাজত্ব! প্রকাশ্যে এই সপ্তাহের দুর্ধর্ষ টিআরপি তালিকা!

দিদির এই অবস্থা দেখে উজির তো আরো রাগ হতে থাকে ঋষির উপরে। তারপর বদলা নিতে নিশা যে পুরোটাই মিথ্যা কথা বললে সেটা বুঝতে পারে না উজি। অন্যদিকে উজি না বলেই ব্যানার্জি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তার জন্য ক্যাটারিং এর লোকজন ভীষণই রেগে রয়েছে। ঋষি উজির সমস্ত ডিটেলস চায় এজেন্সির কাছে। ওইদিকে নিশা বোনকে বলে ঋষি ব্যানার্জির মা নিজে ছেলের সমন্ধ নিয়ে আসবে উজিকে শুধু নাটক করতে হবে। উজি প্রথমে রাজি না হলেও পরে দিদির সাথে হাত মেলায়। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button